ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বালক বালিকাদের নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্টিত হয়। আজ রোববার(৩মে) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালিকাদের ক্রিকেট প্রতিযোগিতায় পুঠিয়া উপজেলা ৭ উইকেটে হারায় বাঘা উপজেলাকে।
টসে হেরে বাঘা উপজেলা ব্যাট করতে নেমে নির্দ্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ৪৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ সিজা অপরাজিত ১২ রান করে। বিপক্ষ দলের পক্ষে খাদিজা ১৮ রানে ৩টি উইকেট নেন। জবাবে পুঠিয়া উপজেলা ব্যাট করতে নেমে ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ৫০ রান। দলের পক্ষে সর্বোচ্চ সুখি অপরাজিত ১৮ রান করে। বিপক্ষ দলের পক্ষে সিজা ও জান্নাতুন ১টি করে উইকেট নেন।
বালক বিভাগে মতিহার থানা ১০ উইকেটে হারায় পুঠিয়া উপজেলাকে। টস জয়ী পুঠিয়া ব্যাট করতে নেমে নির্দ্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭০ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ সয়েব ৩১ ও তালহা ১৪ রান করে। বিপক্ষ দলের পক্ষে রাজিব ৬ রানে ৩টি উইকেট নেন। জবাবে মতিহার থানা ব্যাট করতে নেমে ২.৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ৯২ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ তাজবি অপরাজিত ৪২ ও রাজিব অপরাজিত ১৪ রান করে।
এদিকে সকালে শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালিকা ফুটবলের মোহনপুর ট্রাইবেকারে ২/১ গোলের গোদাগাড়ীকে পরাজিত করে,
তানোর উপজের্ল ৩/১ গোলে মতিয়া থানা কে পরাজিত করে, কাবাডি বালিকায় পবা বাঘাকে ৩৫.২ টে হারাই, গোদাগাড়ী ৩৪.১৯
পয়েন্টে চারঘাট উপজেলাকে পরাজিত করে, বালক বাগমারা ৩৮.৯ পয়েন্টে পুটিয়া উপজেলাকে পরাজিত করে ।



