IMG-LOGO

সোমবার, ৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশনমুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছাসিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলেতামিলনাড়ুতে এগিয়ে রয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল‘তুমি আমার জীবনে সেরা জিনিস, শান্তিতে থেকো লাকি’স্নাতক পাসে নিয়োগ দেবে ডিজিকনবাউয়েটে গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিতহরমুজ প্রণালিতে নতুন অভিযান শুরুর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পেরনিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১৪পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপিযুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ আজ দেশে পৌঁছালআজ দেশের ৭ জেলায় ঝড়ের আভাসকারাগারের মুল ফটক পেরিয়ে বাবার চোখে সন্তানের শেষ দেখাভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী জাহ্নবী কাপুররাজশাহী নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতার ফল
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে জেলা পরিষদের প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি নুরুল ইসলাম মতিন এবং মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল মতিন কাজলসহ জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)-এর দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বে রাজশাহী জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী হয়ে উঠবে। তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং জেলার উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেন।

এসময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জবাবে প্রশাসক মহোদয় উপস্থিত মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখা তাঁর নৈতিক দায়িত্ব। তিনি জেলার উন্নয়ন কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930