IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা: দুর্গাপুরে তিন দালালের বিরুদ্ধে অভিযোগ, নিঃস্ব পরিবার

বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা: দুর্গাপুরে তিন দালালের বিরুদ্ধে অভিযোগ, নিঃস্ব পরিবার

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাজশাহীর দুর্গাপুরে এক শিক্ষকসহ তিন আদম দালালের বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে।

তাদের ফাঁদে পড়ে কম্বোডিয়ায় গিয়ে বিক্রি হওয়া এক যুবক দেশে ফিরে এলেও সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার।

ভুক্তভোগী সুমন ইসলামের বাবা জান মোহাম্মদ এ ঘটনায় দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নারায়ণপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুল মান্নান (৫০), মো. বাবুল (৪৮) এবং একই গ্রামের কম্বোডিয়া প্রবাসী শাকিব (২৮) মিলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তোলে। স্থানীয়ভাবে শিক্ষকতা ও ব্যবসার সুবাদে মান্নান মাস্টার সুমনের পরিবারের আস্থা অর্জন করেন। পরে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে সুমনের পরিবারের কাছ থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা আদায় করা হয়।

গত ৮ অক্টোবর ২০২৫ সুমন কম্বোডিয়ায় পৌঁছানোর পরই তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, পরে তাকে একটি কোম্পানির কাছে প্রায় ১ হাজার মার্কিন ডলারে বিক্রি করে দেয় চক্রটি। এক বছরের ভিসার প্রতিশ্রুতি দিলেও দেওয়া হয় মাত্র তিন মাসের ট্যুরিস্ট ভিসা। সেখানে তাকে অমানবিক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করা হয় এবং ভিসা সংক্রান্ত খরচের নামে আরও ১ লাখ ৩২ হাজার টাকা আদায় করা হয়।

পরবর্তীতে জীবন বাঁচাতে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন সুমন। পরে জরিমানা, ওভারস্টে খরচ ও বিমানের টিকিট বাবদ প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় করে দেশে ফিরতে সক্ষম হন তিনি। সব মিলিয়ে প্রায় ৯ লাখ ৭২ হাজার টাকা হারিয়ে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে।

সরেজমিনে জানা গেছে, অভিযুক্ত মান্নান মাস্টার শিক্ষকতার আড়ালে মানুষের আস্থা অর্জন করতেন। তার বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগও রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তার সহযোগী বাবুল কাপড় ব্যবসার আড়ালে বিদেশে লোক পাঠানোর নামে বিভিন্ন বাড়িতে গিয়ে প্রলোভন দেখাতেন। অন্যদিকে, কম্বোডিয়ায় অবস্থানরত শাকিব ভুক্তভোগীদের গ্রহণ করে কোম্পানির কাছে বিক্রি করার মূল ভূমিকা পালন করতেন।

স্থানীয়দের দাবি, এই চক্রের ফাঁদে পড়ে আরও কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বখতিয়ারপুর, নারায়ণপুর, পাঁচুবাড়ি ও ভবানিপুর এলাকার একাধিক ব্যক্তি রয়েছেন। প্রতারণার শিকারদের মধ্যে রয়েছেন,

বখতিয়ারপুর গ্রামের নুর ইসলামের ছেলে আমজাদ, নারায়ণপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে নাসির উদ্দিন, একই গ্রামের আতাউর হোসেনের ছেলে বিপ্লব হোসেন, পাঁচুবাড়ি চকপাড়া গ্রামের সিদ্দিকুরের ছেলে সাগর এবং ভবানিপুর গ্রামের মৃত খোকা মণ্ডলের ছেলে এনামুল ইসলাম। এনামুল এখনও দেশে ফিরতে না পেরে কম্বোডিয়ায় পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।

ক্ষুব্ধ স্থানীয় এক যুবক বলেন, “মান্নান মাস্টার ও বাবুলের মতো লোকজন যখন সমাজের ভেতরেই থেকে এমন প্রতারণা করে, তখন আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে।”

ভুক্তভোগী সুমনের বাবা জান মোহাম্মদ বলেন, “প্রতিবেশী ও শিক্ষক হওয়ায় আমরা তাকে বিশ্বাস করেছি। জমি বন্ধক রেখে সব টাকা দিয়েছি। এখন টাকা চাইলে উল্টো হুমকি দিচ্ছে। আমরা ন্যায্য বিচার চাই।”

অভিযোগের বিষয়ে আব্দুল মান্নান দাবি করেন, তিনি টাকা শাকিবের কাছে পৌঁছে দিয়েছেন এবং নিজেকে আদম ব্যবসার সঙ্গে জড়িত নন।

মানবাধিকার কর্মী ও আইনজীবী আকমল হোসেন বলেন, “গ্রামের সহজ-সরল মানুষদের টার্গেট করে একটি চক্র প্রতারণা করছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন এবং সচেতনতা বাড়ানো জরুরি।”

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, “আমি থানায় সদ্য যোগদান করেছি। অভিযোগের বিষয়ে আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31