IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনারাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকেভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসকমহাদেবপুরে বিদ্যুৎপৃষ্টেগৃহবধূর মৃত্যুভেনেজুয়েলার ভূমিকম্পের ভয়াবহতা ছবিচীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানেরপ্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন বেলা ১১টাভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলবেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি
Home >> টপ নিউজ >> বিনোদন >> সত্যিই কি তবে বিয়ের আসরে বসতে যাচ্ছেন জাহ্নবী কাপুর

সত্যিই কি তবে বিয়ের আসরে বসতে যাচ্ছেন জাহ্নবী কাপুর

ছবি: সংগৃহীত

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার বিয়ের গুঞ্জন দীর্ঘদিনের। সম্প্রতি এই চর্চা নতুন করে শুরু হলে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাহ্নবী কাপুরের বাবা ও জ্যেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর। মেয়ের বিয়ের গুঞ্জন নাকচ করে দিয়ে একে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন তিনি।

বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে প্রসিদ্ধ ব্যবসায়ী শিখর পাহাড়িয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাহ্নবী। এমনকি ভারতের জামনগরে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে বলেও গুঞ্জন ছড়ায়। তবে এই জল্পনা উড়িয়ে দিয়ে ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বনি কাপুর বলেন, ‘না, এই খবরের কোনো সত্যতা নেই।’

জাহ্নবী ও শিখর পাহাড়িয়ার সম্পর্কের বিষয়টি নতুন কিছু নয়। বলিউডে অভিষেকের আগেই শিখরের সঙ্গে জাহ্নবীর প্রেমের খবর চাউর হয়েছিল। মাঝে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হলেও গত কয়েক বছরে আবারও তাদের একসঙ্গে দেখা যেতে শুরু করে। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে দর্শনেও শিখরকে কাপুর পরিবারের সঙ্গেই দেখা যায়।

চলতি বছরের এপ্রিলে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ নিজের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছিলেন জাহ্নবী। সরাসরি নাম উল্লেখ না করলেও সম্প্রতি এক পডকাস্টে ভালোবাসা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘ভালোবাসার মানুষের উপস্থিতিতে আমি এখন আর নিজেকে অসহায় মনে করি না। তার সামনে আমি ছোট শিশুর মতো থাকতে পারি এবং নিজের আসল সত্ত্বাকে খুঁজে পাই।’

বর্তমানে জাহ্নবী কাপুর তার পেশাগত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন তেলেগু সিনেমা ‘পেড্ডি’, যেখানে তাকে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের বিপরীতে দেখা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031