IMG-LOGO

মঙ্গলবার, ৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র স্মরণসভা ও দোয়া মাহফিলশিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলনবাগমারায় প্রাথমিক শিক্ষক সমিতির জমি দখলের চেষ্টা শিক্ষকদের জরুরি সভাপ্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশচাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ২৫০ রোগীর খাবার সেবা চালুগোমস্তাপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যারাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ“পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি” গোমস্তাপুরের বিলাঞ্চল প্লাবিত,হুমকির মুখে শত শত বিঘা বোরো ধানহাটপাঙ্গাসী সড়কে মরা গাছের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসীগোদাগাড়ীতে নদীভাঙনএলাকা পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান‘দেশে কোথাও লোডশেডিং নেই, যা হচ্ছে তা লাইনের ত্রুটির কারণে’খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি‘ভারতে যে দলই ক্ষমতায় আসুক, সম্পর্ক একই থাকবে’তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে‘গণমানুষের কল্যাণই হবে আমার রাজনীতি’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলন

শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এবং আদর্শ জাতি গঠনে শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে মোহনপুরের মহব্বতপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ শিক্ষক সমিতি, মোহনপুর শাখা এই বার্ষিক ভোজ ও অবসর গ্রহণকারী শিক্ষক-কর্মচারীগণের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে এমপি শফিকুল হক মিলন শিক্ষকদের আদর্শগত পরিবর্তনের ওপর জোর দেন। তিনি বলেন, “বর্তমানে ‘ভালো শিক্ষক’ ও ‘খারাপ শিক্ষক’ এই পার্থক্যের কারণেই জাতি পিছিয়ে পড়ছে। শিক্ষকদের কোনো বিশেষণে না ফেলে কেবল ‘শিক্ষক’ হিসেবেই সমাজ ও শিক্ষার্থীদের কাছে পরিচিত হতে হবে।”

শিক্ষকদের মধ্য থেকে যোগ্য, সৎ এবং দায়বদ্ধ নেতৃত্ব গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক সুপারিশের মাধ্যমে নয়, বরং নিজেদের কর্মগুণেই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় যেকোনো দুর্যোগ বা সংকটে দলমত ভুলে সরকারি ও বিরোধী দলের সমর্থক শিক্ষকদের একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিছু নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমপি মিলন বলেন, “এসব কর্মকাণ্ড শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্যকে কলুষিত করছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে জাতি গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।” তিনি শিক্ষকদের এই মহৎ পেশার মর্যাদা বজায় রেখে আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তব্য শেষে তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে সম্মাননার চেক বিতরণ করেন।

বাংলাদেশ শিক্ষক সমিতির মোহনপুর শাখার আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-অর রশিদ এবং ধুরইল ইউপির সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দীন সরকার।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক হযরত আলী, রাজশাহী জেলা শাখা সদস্য শাহাদত হোসেন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম শেখসহ স্থানীয় শিক্ষক-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930