ধূমকেতু প্রতিবেদক,তানোর: রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ১৫ টি মামলার কুখ্যাত নারী আসামি গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় এসআই মাসুদ রানা ও এসআই মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি তানোর পৌর সদরের কালীগঞ্জ রায়তান বড়শো গ্রামের মৃত মহেশের স্ত্রী পতিমা রাণী(৫৯)। এসময় তার কাছে থেকে অবৈধ মাদকদ্রব্য ৭৫ গ্রাম গাজা ও ২০ হাজার টাকা মূল্যের দেশীয় চোলাই মদ তৈরির উপাদান জাওয়া উদ্ধার করা হয়েছে। জানা গেছে, এই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আগের ১৫টি মাদক মামলা চলমান রয়েছে। তার পরেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় গাজা ও চোলাই মদের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে গাজা ও দেশীয় চোলাই মদ তৈরির জাওয়া সহ গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



