IMG-LOGO

শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে প্রয়াত রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলপবায় বৈরাগীর খাল পুনঃখননে ফিরবে কৃষির প্রাণ, উপকৃত হবে ২০ হাজার পরিবার: এমপি মিলন‘পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটাধিকার হরণের প্রভাব বাংলাদেশেও ফেলতে পারে’মোহনপুরে ‘গুজব প্রতিরোধে’ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভাবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি আনারুল, সম্পাদক রাজিবতানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভারাসিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধনপুঠিয়ায় রাতের আঁধারে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা‘গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার’রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়বাগমারায় ছিনতাইকারীর চোখে মোটরসাইকেলের লাইট ধরে রক্ষা পেল ব্যবসায়ীপরিবেশ বান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলনপ্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানেররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১দুর্নীতি বন্ধে দলিল রেজিস্ট্রির মূল্য তালিকা টাঙানোর নির্দেশ এমপি আব্দুল বারীর
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: স্বর্ণালংকার নিয়ে স্বামী উধাও, যৌতুকের অভিযোগ

গোদাগাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: স্বর্ণালংকার নিয়ে স্বামী উধাও, যৌতুকের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে যৌতুকের দাবিতে নির্যাতনের মুখে বিষপান করা হাসিনা খাতুন (২১) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, মৃত্যুর পর হাসপাতালের বেড থেকেই স্ত্রীর শরীর থেকে স্বর্ণালংকার খুলে নিয়ে চম্পট দিয়েছেন মাদকাসক্ত স্বামী ও তাঁর সহযোগীরা।

মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত হাসিনা নওগাঁর সাপাহার উপজেলার আন্দারদিঘি গ্রামের হাসান আলীর মেয়ে। মাত্র সাত মাস আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি মোল্লাপাড়া গ্রামের মো. রাতুলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।পারিবারিক সূত্রে জানা গেছে, হাসিনা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহতের খালাতো ভাই রবিউল ইসলামের অভিযোগ, স্বামী রাতুল নিজে মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিয়ের পর থেকেই ফেনসিডিল ব্যবসার জন্য বাপের বাড়ি থেকে ১ লাখ টাকা এনে দিতে হাসিনাকে চাপ দিতেন তিনি। টাকা না আনায় তাঁর ওপর চলত অমানবিক নির্যাতন।

গত সোমবার রাতে নির্যাতন সইতে না পেরে কীটনাশক পান করেন হাসিনা।প্রথমে তাঁকে প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ,
মঙ্গলবার রাতে হাসিনা মারা যাওয়ার পরপরই সেখানে থাকা স্বামী রাতুল ও তাঁর দুই বন্ধু লাশের শরীর থেকে গয়না খুলে নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। ঘটনার পর থেকে রাতুল ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় নিহতের বোন মেহেরুন্নেসা বুধবার থানায় অভিযোগ দিয়েছেন। আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930