ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ পিচ মাদকদ্রব্য ইয়াবা সহ ২জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। বৃহস্পতিবার (৭মে) সন্ধ্যার দিকে তানোর পৌর সদরের লোবাতলা ব্রীজ ঘাটে এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, পৌর সদরের সমাসপুর গ্রামের গোলাম রসূলের পুত্র ৭টি মামলার আসামি দেলোয়ার হোসেন (৩৬) ও কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল গ্রামের আশরাফুল কারিগরের পুত্র সোহান কারিগর (২০)।
এসময় আসামিদের সার্চ করে দেলোয়ার হোসেনের কাছে থেকে ২০ পিচ ও সোহান কারিগরের কাছে থেকে ৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, গ্রেপ্তারকৃত আসামি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৭টি মাদক রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



