ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রয়কালে শুক্রবার ( ৮/৫/২০২৬) দুপুর দেড়টায় বাঘা থানার পারসাওতা বিনোদপুর গ্রামের মৃত কফিলুদ্দিনের পুত্র মাসুদ রানা (৪০)কে আটক করা হয়।
এসময় তার দেহ তল্লাশি করে তার হেফাজত হইতে মাদক দ্রব্য ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মাসুদ মাদক দ্রব্য বিক্রয়ের কথা স্বীকার করে। ইতিপূর্বেও মাদক মামলায় জেলে ছিল বলে জানায় পুলিশ।
বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় অফিসার ফোর্স সহ বাঘা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অফিসার ইনচার্জ সেরাজুল হক জানান,গ্রেফতারকৃত মাসুদ রানার বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত মাদক মামলা রজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।



