IMG-LOGO

সোমবার, ১১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রচণ্ড দাবদাহে তৃষ্ণার্ত কৃষকদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিরাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে এমপি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধনসরকারি নির্দেশনা না মেনে দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে নেয়া হলো পরীক্ষা ফি!ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিতনিয়ামতপুরে ২০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি আটকফুলবাড়ী সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, বাড়ানো হয়েছে টহল ও নজরদারিহাম উপসর্গে নিয়ে ৬ শিশুর মৃত্যুনন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধনরাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিতহাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটিকর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানেরচাঁপাইনবাবগঞ্জ ভুয়া ওয়ারিসান ব্যবহার করে অন্যের জমি নামজারি একজনের কারাদন্ড
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের রাজশাহী সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে মতবিনিময়কালে সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ রাজশাহী মহানগরীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যানজট নিরসনে অটোরিক্সা নিয়ন্ত্রণ, বিনোদন কেন্দ্রের উন্নয়ন সহ বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলোতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে সহযোগিতা চাইলে রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে নগরবাসীর সেবার করার সুযোগ দিয়েছেন। আমি নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কারকরণ, মশক নিধনে ফগার স্প্রে, সড়কের খানাখন্দ চিহ্নিত করে মেরামত সহ বিভিন্ন স্কিম হাতে নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরো বলেন, হাম-রুবেলা প্রতিরোধে শুরু থেকে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। সিটি কর্পোরেশনগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। হাম-রুবেলা টিকাদানে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

রাসিক প্রশাসক বলেন, রাজশাহী মহানগরীর আমাদের সকলের। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই নগরীকে এগিয়ে নিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা এই নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।

মতবিনিময় সভায় রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী আদিত্য, সিনিয়র সভাপতি এসএইচএম তরিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ রেজা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দফতর সম্পাদক ফজলুল করিম বাবলু, ক্রীড়া সম্পাদক সৌমেন্দ্র নাথ মণ্ডল, নির্বাহী সম্পাদক মোঃ মিলন শেখ, সদস্য রেজাউল মহিম তপন, সদস্য মাইনুল হাসান জনি, সদস্য আফরোজা খান হেলেন, সদস্য হাফিজুর রহমান পান্না, সদস্য সামিউল ইসলাম, সদস্য শুকরানা বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930