IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধনসিরাজগঞ্জে স্থানীয় প্রভাবশালি ব্যাক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এ্যাডভোকেসি সভামহাদেবপুরে মামলা করায় মারপিট মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট, গৃহবধু হাসপাতালেমহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগে গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান‘জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে’মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা
Home >> বিনোদন >> লিড নিউজ >> ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে আদালতের দ্বারস্থ অভিনেত্রী জয়া

ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে আদালতের দ্বারস্থ অভিনেত্রী জয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য ও বাণিজ্যিক ব্যবহার বন্ধের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার অভিনেত্রী ও প্রাণি কল্যাণকর্মী জয়া আহসান, বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (অভয়ারণ্য) এবং একে খান হেলথকেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এই আবেদনটি করা হয়।

আবেদনকারীদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করছেন ব্যারিস্টার সাকিব মাহবুব, ড. সিনথিয়া ফরিদ ও অ্যাডভোকেট সাজিদ হাসান।

আবেদনে বিশেষত অসুস্থ ও জীর্ণ প্রাণীগুলোকে জবাই করে সাধারণ মানুষের খাদ্য হিসেবে প্রতারণামূলকভাবে বাজারজাত করার বিষয়টি বন্ধে উচ্চ আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর আইনি ব্যবস্থা না নেওয়ায় পিটিশনকারীরা আদালতের দ্বারস্থ হয়েছেন।

রিটে গাজীপুরে সম্প্রতি উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংসের বাণিজ্যের বিষয়ে একটি পুঙ্খানুপুঙ্খ ও সময়সীমাবদ্ধ তদন্ত নিশ্চিত করে তার প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটের নথিতে আইনজীবীরা উল্লেখ করেন, ২০২৫ সালের নভেম্বরের শুরুর দিকে গাজীপুর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে একটি পরিত্যক্ত তুলা কারখানায় পরিচালিত অবৈধ জবাইখানার সন্ধান মেলে। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ৩৬টি গুরুতর অসুস্থ ঘোড়া এবং ৮টি জবাইকৃত ঘোড়ার মৃতদেহ পাওয়া যায়। উদ্ধারকৃত এসব প্রাণী প্রচণ্ড অপুষ্টি, উন্মুক্ত ক্ষত, টিউমার ও বিভিন্ন সংক্রমণে ভুগছিল। পরবর্তীতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসব প্রাণীর দেহে যক্ষ্মা ও অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়াসহ এমন কিছু সংক্রামক জীবাণু শনাক্ত হয়, যা মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। অভিযোগ রয়েছে, এই দূষিত মাংস মানুষের কাছে গরুর মাংস বলে প্রতারণার মাধ্যমে বিক্রি করা হচ্ছিল।

পিটিশনকারীরা আদালতকে জানান, গাজীপুরে মোবাইল কোর্ট এই বাণিজ্য নিষিদ্ধ করলেও মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন নেই। এমনকি অপরাধীদের শনাক্ত বা গ্রেপ্তারে প্রশাসনের পক্ষ থেকে উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যায়নি। উল্টো বাজেয়াপ্ত করা অসুস্থ ঘোড়াগুলো পুনরায় নিলামে বিক্রি করার খবর পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হিসেবে দেখা দিচ্ছে।

এই প্রেক্ষাপটে রিটে আগামী ৬০ দিনের মধ্যে একটি জাতীয় নির্দেশিকা ও কর্মপরিকল্পনা প্রণয়ন, অসুস্থ ঘোড়ার নিলাম অবিলম্বে বন্ধ করা এবং উদ্ধারকৃত প্রাণীদের পরিচর্যার জন্য ‘অভয়ারণ্য’র তত্ত্বাবধানে যথাযথ পুনর্বাসন কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়েছে। আবেদনকারীদের দাবি, তাৎক্ষণিক বিচারিক হস্তক্ষেপ ছাড়া এই নিষ্ঠুরতা ও স্বাস্থ্যঝুঁকি নির্মূল করা সম্ভব নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031