IMG-LOGO

বুধবার, ১৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে বৈলশিং বটতলায় রবীন্দ্র বৈঠকীআরটিজেএ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসকনিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধনদুর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে ১২ লাখ টাকা চুরি, যুবক গ্রেপ্তাররাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরিসিংড়ায় বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণ এয়ার ফ্লো মেশিন বিতরণমোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগকান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী আলিয়ার ঝলকবাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়নচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দনসিমনের টায়ার বাস্ট হয়ে উল্টে পড়ে অল্পের জন্য বেচে যায় গরু- মহিষ,আহত হয় গরু ব্যাবসায়ীরানওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্যবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার‘গোপনে সৌদি আরবও ইরানে হামলা করেছিল’চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মোবাইল ফোন, ইয়াবা ও ট্যাবলেট জব্দ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাগমারায় অনলাইন ক্যাসিনো (জুয়া) চক্রের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৬

বাগমারায় অনলাইন ক্যাসিনো (জুয়া) চক্রের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৬

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় অনলাইন ক্যাসিনো (জুয়া) ও ই-ট্রানজেকশন কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, ভবানীগঞ্জ পৌরসভার সূর্য্যপাড়া এলাকার শিমুল (৩২), মোহনগঞ্জ এলাকার শাহিনুর খান (৪৫), দরগা মাড়িয়া এলাকার রকি ইসলাম (২০), সগুনা এলাকার ফরহাদ হোসেন (২২), কাঁঠালবাড়ী এলাকার কাউছার (২৩) এবং দুর্গাপুর উপজেলার পুরাতন তাহেরপুর এলাকার জুবায়ের হোসেন (৪৫)।

শিমুল ভবানীগঞ্জ পৌরসভায় কর্মরত। তার পিতা একই পৌরসভার সাবেক কমিশনার। দীর্ঘদিন থেকেই শিমুল অনলাইন জুয়ার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিল। অনলাইন জুয়ার মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন।

এজাহার সূত্রে জানা গেছে, ১১ মে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশেষ অভিযান ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভবানীগঞ্জ পৌরসভার ব্র্যাক মোড় সংলগ্ন শিমুলের দোকানে কয়েকজন ব্যক্তি স্মার্টফোন ব্যবহার করে 1xBet নামের মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করছেন। পাশাপাশি Binance ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করা হচ্ছিল।

পরে অফিসার ইনচার্জের অনুমতি নিয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। রাত পৌনে ৭টার দিকে দোকানঘরে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। তবে এ সময় আরও ১০/১২ জন কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930