IMG-LOGO

বুধবার, ১৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে বৈলশিং বটতলায় রবীন্দ্র বৈঠকীআরটিজেএ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসকনিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধনদুর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে ১২ লাখ টাকা চুরি, যুবক গ্রেপ্তাররাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরিসিংড়ায় বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণ এয়ার ফ্লো মেশিন বিতরণমোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগকান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী আলিয়ার ঝলকবাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়নচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দনসিমনের টায়ার বাস্ট হয়ে উল্টে পড়ে অল্পের জন্য বেচে যায় গরু- মহিষ,আহত হয় গরু ব্যাবসায়ীরানওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্যবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার‘গোপনে সৌদি আরবও ইরানে হামলা করেছিল’চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মোবাইল ফোন, ইয়াবা ও ট্যাবলেট জব্দ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে তিন দিনব্যাপী গণগবেষণা ও তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ শুরু

গোদাগাড়ীতে তিন দিনব্যাপী গণগবেষণা ও তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ শুরু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে রাষ্ট্রে জনগণের অধিকার ও কর্তব্য নিশ্চিত করার লক্ষ্যে তথ্য অধিকার আইনের সুষ্ঠু বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, সঠিক তথ্যের অভাবেই নারীসমাজ, আদিবাসী, দলিত ও পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর উন্নয়ন কাক্সিক্ষত মাত্রায় পৌঁছাতে পারছে না। এই সমস্যা উত্তরণে গণগবেষণার মাধ্যমে স্থানীয় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য।

মঙ্গলবার (১২ মে),রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে গোদাগাড়ী উপজেলা বিআরডিবি কনফারেন্স রুমে ‘গণগবেষণা ও তথ্য অধিকারের চর্চা’ বিষয়ক তিন দিনব্যাপী (১২-১৪ মে) এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়। রিইব-এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি গণেশ মার্ডি।

বিশেষ অতিথি ছিলেন দিঘরী রাজা পরিষদের উপদেষ্টা সুধীর চন্দ্র ওরাওঁ এবং সমাজকর্মী সামিউল বাসির।প্রধান অতিথির বক্তব্যে গণেশ মার্ডি বলেন, “উন্নয়নের জন্য প্রথমে নিজেদের সজাগ ও সোচ্চার হতে হবে। রিইব আপনাদের সেই সচেতন হওয়ার শিক্ষাই দিচ্ছে।

বক্তারা বলেন প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, “এই প্রশিক্ষণ থেকে অর্জিত শিক্ষা কেবল নিজের মধ্যে রাখলে চলবে না, তা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। তবেই সমাজ অগ্রগতির দিকে এগিয়ে যাবে।”

সভাপতির বক্তব্যে বাবুল চন্দ্র সূত্রধর বলেন, “আমরা যদি নিজের অধিকার বিষয়ে সচেতন হই, তবে কেউ কাউকে ঠকাতে পারবে না। এভাবেই একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।”শ্রীমতি সুধা টপ্প্যর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনিমেটর লিপি টুডু ও নৃপেন্দ্রনাথ মাঝি। কর্মশালায় পাকড়ী ইউনিয়নের মাহাতো, রিশিকুল ইউনিয়নের মূলধারার জনগোষ্ঠী, মাটিকাটা ইউনিয়নের ওরাওঁ এবং দেওপাড়া ইউনিয়নের সাঁওতাল জনগোষ্ঠীর ৩০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930