ধূমকেতু প্রতিবেদক : কোরবানির ঈদতে সামনে নিয়ে গরু বেচতে খামারীরা ব্যস্ত, আর এই ব্যস্ততার মাঝেই ঘটে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
আজ সকাল ১২ টায় সময় রাজশাহী সিটি বাইপাস ঠাকুরমার লিলি হলের মোড়ের কাছে নসিমনের টায়ার বাস্ট হয়ে উল্টে পড়ে,এতে আহত হয় গাড়ীতে থাকা গরু ব্যাবসায়ীরা। অল্পের জন্য বেচে যায় সাতটি গরু আর দুইটি মহিষ ।
গাড়ীতে থাকা গরু ব্যাবসায়ীরা বলেন আজ সকালে সাতটি গরু আর দুইটি মহিষ নিয়ে কাকনহাট থেকে সিটি হাটের উদ্দেশ্যে রওনা হয় আমরা, ঠাকুরমার লিলি হলের মোড়ের কাছা কাছি আসতেই হটাত গাড়ীর বাম সাইডের চাকা বাস্ট হয়ে আমরা উল্টে পড়ী এতে আমাদের কয়েক জন ব্যাবসায়ী আহত হয়,গরুগুলোর তেমন ক্ষতি হয়নি ।



