IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
২০২৭ সালের এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা‘ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো’একদিনে ১০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তনহামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমানতানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফলবালক বোয়ালিয়া ও বালিকায় পবা চ্যাম্পিয়নরাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবাগত সদস্য সচিবকে বরনচুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযানরাণীনগরে হাসপাতালে বৃদ্ধের মৃত্যুরাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় রাসিক প্রশাসকেরগাজীপুরে পাঁচ খুন: ফোন মিলল পদ্মা সেতুতেগোমস্তাপুরে ব্র্যাকের মুরগীর বাচ্চা ও স্যানিটেশন সামগ্রী বিতরণসিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, দুজনকে লাখ টাকা অর্থদন্ডঢাকাসহ যেসব আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট স্থগিত এয়ার ইন্ডিয়ার
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো’

‘ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো’

ধূমকেতু নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকম আলোচনা, প্রতিবাদ ও ক্ষোভ দেখা যাচ্ছে। একই ধরনের তীব্র প্রতিক্রিয়া সমাজের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতেও দেখানো উচিত বলে মন্তব্য করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

নিজের একটি সামাজিক যোগাযোগমাধ্যম স্ট্যাটাসে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের যে পরিমাণ আলোচনা ও প্রতিবাদ দেখা গেছে, সেই একই শক্তি যদি দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা কিংবা শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও দেখা যেত, তাহলে তা দেশের জন্য আরও উপকারী হতো।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দেশে ৫০ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত এবং ৪০০-এর বেশি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে এ ধরনের ইস্যুগুলো নিয়ে সামাজিকভাবে আরও বেশি সচেতনতা ও প্রতিবাদ প্রয়োজন।

শবনম ফারিয়ার মতে, সমাজের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে জনসচেতনতা তৈরি না হয়ে শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা হওয়া উদ্বেগজনক।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‌‘গত ২৪ ঘন্টায় অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের যেরকম প্রতিবাদ, ক্ষোভ আর আলোচনা দেখলাম ,সেই একই তীব্রতা যদি ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা নিয়েও দেখাতো, কিংবা ৫০ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হওয়া, ৪০০ -এর বেশি শিশুর মৃত্যুর বিষয়টি নিয়েও দেখাতো, তাহলে দেশ ও জাতির সত্যিকার অর্থে কিছু উপকার হতো।’

তার এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930