IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬মে রাজশাহীতে সমাবেশ২০২৭ সালের এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা‘ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো’একদিনে ১০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তনহামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমানতানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফলবালক বোয়ালিয়া ও বালিকায় পবা চ্যাম্পিয়নরাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবাগত সদস্য সচিবকে বরনচুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযানরাণীনগরে হাসপাতালে বৃদ্ধের মৃত্যুরাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় রাসিক প্রশাসকেরগাজীপুরে পাঁচ খুন: ফোন মিলল পদ্মা সেতুতেগোমস্তাপুরে ব্র্যাকের মুরগীর বাচ্চা ও স্যানিটেশন সামগ্রী বিতরণসিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, দুজনকে লাখ টাকা অর্থদন্ড
Home >> রাজশাহী >> গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬মে রাজশাহীতে সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬মে রাজশাহীতে সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬মে রাজশাহীতে সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬মে রাজশাহীতে সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক : গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিশাল বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে ‘১১ দলীয় ঐক্য’। আসন্ন এই সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশবাসীকে অবহিত করতে আজ বৃহস্পতিবার (১৪ মে) রাজশাহীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১২টায় নগরীর কুমারপাড়া এলাকার আমানা ফুড ভিলেজ হলরুমে ১১ দলীয় ঐক্য, রাজশাহী বিভাগের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তাগণ বলেন, আগামী ১৬ মে (২০২৬) বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছানো এবং জনগণকে উজ্জীবিত করাই এই সংবাদ সম্মেলনের মূল লক্ষ্য।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মূলত তিনটি মৌলিক দাবি তুলে ধরেন:
১. গণভোটের রায় বাস্তবায়ন।
২. জনদুর্ভোগ লাঘব।
৩. পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, দেশের জনগণ আজ নানামুখী সংকটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। জনগণ এই অবস্থার পরিবর্তন ও স্বস্তি চায়। তারা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়।

গণতন্ত্রের মূল শক্তি জনগণ উল্লেখ করে নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের মতামত ও রায়কে সম্মান করেই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং দেশে সত্যিকার অর্থে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।
পরিশেষে, উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে গণমানুষকে উজ্জীবিত করে আগামী ১৬ মে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য: ড. মাওলানা কেরামত আলী।বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি: ডা. ইমাজ উদ্দিন মন্ডল।বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সহকারী সেক্রেটারি: অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন।

বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী মহানগরের সভাপতি: মুফতি জুবায়ের হোসেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রাজশাহী মহানগরের সভাপতি: মো. সাইফুল ইসলাম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক: মো. মোবাশ্বের আলী। বিশিষ্ট শিক্ষাবিদ: অধ্যাপক রফিকুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930