IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতির উপর হামলা, আটক ১

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতির উপর হামলা, আটক ১

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের উপর গভীররাতে নিজ শয়নকক্ষে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাসেল মিয়া (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত রাসেল মিয়া উপজেলার পালোপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, দলীয় কার্যক্রম শেষে গতরাত দু’টার দিকে বাড়ি আসি। সে সময় তালা খুলে ঘরে প্রবেশ করার সাথে সাথে পেছন থেকে রাসেল নামের এক যুবক আমাকে জাপটে ধরে। আমি চিৎকার দিলে সে আমাকে শ্বাসরোধ করার চেষ্টা করে। সে সময় আমার বাড়ির লোকজন চিৎকার শুনে আমাকে উদ্ধার করেন এবং ওই যুবককে আটক করে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এ বিষয়টি তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করতে থানায় একটি অভিযোগ দেয়া হবে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, গতরাত দু’টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবের বাড়ির লোকজন এক যুবককে আটক করেছেন। পরে তারা ওই যুবককে থানা পুলিশের হেফাজতে দিয়েছেন। তবে এ বিষয়ে আজ সকাল ১১ টা পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ আসলে বিষয়টি তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31