IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> টপ নিউজ >> বিনোদন >> ১৯ বছর বয়স থেকেই পাত্রের খোঁজে ছিলেন অভিনেত্রী মৌনী রায়

১৯ বছর বয়স থেকেই পাত্রের খোঁজে ছিলেন অভিনেত্রী মৌনী রায়

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী মৌনী রায় ও সুরজ নাম্বিয়া প্রেম করে সাত পাকে বাঁধা পড়েন। ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়াতে ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বাঙালি ও মালায়লাম— এ দুই রীতিতে তারা বিয়ে করেন। সেই বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহও ছিল তুঙ্গে।

বিয়ের পর প্রায়ই তাদের ছুটি কাটানোর নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে উঠে আসত। সম্প্রতি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা দম্পতি। তবে বিচ্ছেদের কারণ গোপন রাখতে চাইছেন তারা দুজনেই।

জানা গেছে, মৌনীকে নাকি আসলে বিয়েই করতে চাননি ব্যবসায়ী সুরজ নাম্বিয়া। এর মধ্যেই উঠে এলো অন্য একটি বিষয়— মাত্র ১৯ বছর বয়স থেকেই নাকি বিয়ে নিয়ে ভাবিত থাকতেন অভিনেত্রী মৌনী রায়। তখনই বিয়ে করতে চেয়েছিলেন তিনি। কিন্তু কেন?

সম্প্রতি অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়া যৌথভাবে ঘোষণা করেছেন যে, তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। যদিও বেশ কয়েক দিন ধরে চলা জল্পনায় অবশেষে সিলমোহর দিলেন অভিনেত্রী মৌনি রায়। ব্যবসায়ী স্বামী সুরজ নাম্বিয়ার সঙ্গে বিচ্ছেদের খবরটি বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক মাধ্যমে এক যৌথ বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছেন তারা। ব্যক্তিগত জীবন নিয়ে ‘অপ্রয়োজনীয় এবং অনধিকার চর্চা’য় বিরক্তি প্রকাশ করে তারা জানিয়েছেন— পারস্পরিক সম্মতিক্রমেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক মাধ্যমে সেই পোস্টে মৌনি ও সুরজ তাদের যৌথ বিবৃতিতে লিখেছেন— আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সংবাদমাধ্যমের একাংশ আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনর্থক চর্চা করছে। আমরা জানাতে চাই— আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বিষয়টি ব্যক্তিগতভাবে ও সৌহার্দপূর্ণভাবে মিটিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।

এই কঠিন সময়ে আমাদের নিয়ে কোনো ভুল তথ্য না ছড়ানোর জন্য এবং তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য অনুরাগী এবং সংবাদমাধ্যমের কাছে আবেদন জানিয়েছেন অভিনেত্রী।

এদিকে এর আগে পুরোনো এক সাক্ষাৎকারে মৌনী রায় জানিয়েছিলেন, মাত্র ১৯ বছর বয়সেই তিনি বিয়ে করার জন্য খুবই আগ্রহী ছিলেন। বিয়ের জন্য নাকি মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। নিজেই এ কথা বলেন মৌনী। তার কাছে বিয়ে মানে শুধু একটি সামাজিক বন্ধন নয়; বরং এমন একজন সঙ্গীকে পাওয়া, যার সঙ্গে জীবনের সুখ-দুঃখ সব শেয়ার করে নেওয়া যায়। একজন ভালো জীবনসঙ্গী থাকলে জীবনে মানসিক শক্তি ও নিরাপত্তা বজায় থাকে। মৌনী এমনই মনে করতেন।

জীবনের কঠিন সময়ে পাশে থাকার মতো একজন মানুষ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন মৌনী রায়। অভিনেত্রী বলেন, একজন সঠিক সঙ্গী জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে। তাই ১৯ বছর বয়স থেকেই সঙ্গীর অপেক্ষায় ছিলেন তিনি। ভেবেছিলেন পাশে সঙ্গী থাকলে জীবন সহজতর হবে।

উল্লেখ্য, মোহিত রায়না, পুলকিত সম্রাটের সঙ্গেও একসময় নাম জড়িয়েছিল অভিনেত্রীর। অবশেষে সঙ্গী হিসাবে বেছে নেন সুরজ নাম্বিয়াকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031