IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধেমোহনপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মিলনগোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন্নচাঁপাইনবাবগঞ্জে ভূমি মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিতসাংবাদিক মমিনুল ইসলামের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক‘চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে’বদলগাছীতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬-এর শুভ উদ্বোধনসিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের আনন্দ ভ্রমনগৌরবের ৭৬ বর্ষে পদার্পণ,বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমানুষের আস্থার মূলভিত্তি”-এমপি বাবুলনিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের ‘জিনাপাটি’নাটোর থেকে রাজশাহী যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের ১৪৪ অদম্যবাগমারায় বিএনপি নেতা দুলাল উদ্দিন আর নেইফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে হামলায় নারীর মৃত্যুলন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মিলন

মোহনপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক ও সেতু উন্নয়ন কার্যক্রমে গতি আনতে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

রোববার (১৭ মে) দিনব্যাপী আয়োজিত এক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মিলন বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সড়ক ও সেতুর উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতেই ইতিবাচক পরিবর্তন আসে।” সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে মোহনপুর উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে তিনি জানান। এসময় অতীতের হানাহানির রাজনীতি থেকে বেরিয়ে এসে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মোহনপুর কার্যালয় কর্তৃক বাস্তবায়িত এসব প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ও চুক্তিমূল্য কয়েক কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে খয়রা-চাঁদপুর সড়ক উন্নয়ন (চেইনেজ ১০০০-২৬৭৫ মিটার) বেলগাছি-মুগরইল সড়ক উন্নয়ন (চেইনেজ ১২৯০-৩১৩০ মিটার)। পালসা কুড়নিপাড়া বিএমডিএ (BMDA) ডিপ-ভীমনগর সড়ক (চেইনেজ ০০-৭৭০ মিটার)। বড়াইল আরঅ্যান্ডএইচ (R&H)-সরমইল নিমতলা ব্রিজ সংযোগ সড়ক (চেইনেজ ১০০০-২০০০ মিটার)। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এসব সড়ক ও সেতুর অভাবে, বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। উন্নয়ন কাজগুলো শেষ হলে মোহনপুর উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে এবং এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, মোহনপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল কাইয়ুম, সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার সাহা, উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী ও মঞ্জুর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলজিইডি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930