IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইথিওপিয়ায় সশস্ত্র হামলায় নিহত ৮০

ইথিওপিয়ায় সশস্ত্র হামলায় নিহত ৮০

ধূমকেতু নিউজ ডেস্ক : ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে গত মঙ্গলবার সশস্ত্র হামলার এক ঘটনায় শিশুসহ ৮০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। দেশটির জাতীয় মানবাধিকার কমিশন (ইএইচআরসি) এ তথ্য জানিয়েছে। আলজাজিরা।

এদিকে ইথিওপিয়ার সরকার বলেছে, সংঘাতকবলিত তাইগ্রে অঞ্চলের সাবেক ক্ষমতাসীন দলের তিন সদস্যকে হত্যা করেছে সেনাবাহিনী। তাদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেয়ম মেসফিনও। ইএইচআরসির মুখপাত্র ও জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যারন ম্যাশো বলেন, সুদান ও দক্ষিণ সুদানের সঙ্গে সীমান্তবর্তী ইথিওপিয়ার বেনিসাংগুল–গুমুজ এলাকায় মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে এই হত্যাকাণ্ড চালানো হয়।

রাজধানী আদ্দিস আবাবা থেকে অ্যারন ম্যাশো আরও বলেন, ‘আমরা ৮০ জনের বেশি নিহত হওয়ার তথ্য পেয়েছি। তাদের মধ্যে ৪৫ বছর বয়সী মানুষ থেকে শুরু করে ২ বছরের শিশুও রয়েছে।’তিনি বলেন, হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি। হামলাকারীদের পরিচয় সম্পর্কেও তাৎক্ষণিক কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চলীয় বেনিসাংগুল-গুমুজের ড্যালেট্টি এলাকায় এই হামলা চালানো হয়। সাম্প্রতিক মাসগুলোতে এখানে সহিংসতায় কয়েক শ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে গত ২৩ ডিসেম্বর একটি হামলাতেই ২০৭ জন নিহত হন। ম্যাশো বলেন, অব্যাহতভাবে চলা সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই অঞ্চলে সহিংসতার অবসান ঘটাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ফেরাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে গত ডিসেম্বরে ওই অঞ্চলে পরিদর্শন যান তিনি। ইথিওপিয়ার বিরোধীদলীয় রাজনীতিকেরা বলছেন, ওই অঞ্চলে যে সহিংসতা চলছে, তার মূলে রয়েছে জাতিগত গুমুজ জনগোষ্ঠীর সঙ্গে আমহারাসহ স্থানীয় অন্যান্য জাতিগত গোষ্ঠীর বিরোধ।

মঙ্গলবারের হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের একজন আহমেদ ইয়ামাম গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি ৮২ জনের লাশ গুনেছেন। হামলায় আহত হয়েছেন আরও ২২ জন। হামলাকারীরা প্রধানত ছুরি ও তির নিয়ে হামলা চালায়। ব্যবহার করা হয় আগ্নেয়াস্ত্রও। হামলাকারীরা বাড়িঘরও জ্বালিয়ে দিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31