IMG-LOGO

সোমবার, ২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে আজও বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুরফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯মহাদেবপুরে নিখোঁজের পরদিন বৃদ্ধের লাশ উদ্ধারবদলগাছীতে ছিনতাইয়ের সন্দেহে গণপিটুনি, অতঃপর মৃত্যুযুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলনগোমস্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীতে তৃতীয় দিনেকাব কার্নিভালপোরশায় এইচএসসিতে ফল বিপর্যয়, জিপিএ-০কুষ্টিয়ায় ১৪ শিক্ষকের পরীক্ষার্থী একজন, সেও ফেলমিরপুরে নাশকতার নেপথ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগ, দাবি ডিবি কর্মকর্তারআত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩ জেলার ৭০ চরমপন্থিফুলবাড়ীতে নবীন-প্রবীণ বনভোজন, অংশ নিলেন ৩৫০ নারী-পুরুষসাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি আর নেইনিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশিসাপাহারে জাতীয় যুব দিবস উদযাপন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

ছবি-০সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৯ আরোহী নিহত হয়েছেন। বিমানে মোট ৯ জন আরোহী ছিলেন।

রোববার (১ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি।

স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্রেস্টহেভেন এলাকার কাছে বিমানাটি বিধ্বস্ত হয়। এলাকাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ৯ মাইল (১৪ কিলোমিটার) দূরে। মার-আ-লাগো ফ্লোরিডার পাম বিচ কাউন্টির অভিজাত এলাকায় অবস্থিত।

দুর্ঘটনাস্থলের ছবিতে আবাসিক এলাকার একটি সড়কে বড় গর্ত দেখা গেছে। সেখানে আগুনের চিহ্ন ছড়িয়ে ছিল। বিমানটির ভাঙা অংশ, কংক্রিটের টুকরা ও অন্যান্য ধ্বংসাবশেষ সড়কজুড়ে ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করেছিল। এর গন্তব্য ছিল বাহামা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন ও বিমানটির গতিপথ বিশ্লেষণ করে জানা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট নিচে নামছিল।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সত্যতা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটিতে গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় দুর্ঘটনার মুহূর্ত ধারণ হয়েছে বলে মনে হচ্ছে। এতে দেখা যায়, আবাসিক এলাকার একটি সড়ক দিয়ে গাড়ি চলছিল। হঠাৎ একটি বিমান প্রায় খাড়াভাবে নিচে নেমে মাটিতে আছড়ে পড়ে। এরপরই বড় আগুনের গোলা তৈরি হয়।

দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে, চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।’

বিমানটিতে কারা ছিলেন, তা এখনো জানা যায়নি। ডিস্যান্টিস বলেন, ‘এ পর্যন্ত মাটিতে থাকা কারও নিহত বা আহত হওয়ার খবর আমরা পাইনি।’

যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, দুর্ঘটনার তদন্তে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে এফএএ ঘটনাস্থলে একটি দল পাঠাচ্ছে।

সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31