IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

তানোরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক,তানোর : জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহীর তানোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে ভূমি সেবা প্রদানের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।

​মঙ্গলবার (১৯মে) সকালে মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস থেকে এক বর্ণাঢ্য র‍্যালির বের করা হয়। র‍্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস চত্বরে শেষ হয়। র‍্যালি শেষে ভার্চ্যুয়ালী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

ভার্চ্যুয়ালী উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভূমি সেবার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান। তিনি বলেন, “ভূমিসেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই আমাদের এই মেলার আয়োজন।

মানুষ যাতে কোনো রকম হয়রানি ছাড়া, অত্যন্ত দ্রুত ও স্বচ্ছভাবে ভূমি সংক্রান্ত সেবা পায়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।”​সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রথম দিনেই কৃষক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলাটি আগামী তিন দিন পর্যন্ত সর্বসাধারণের সেবা গ্রহণের জন্য উন্মুক্ত থাকবে।

অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদাক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ, উপজেলা খাদ্য কর্মকর্তা পারভীন, উপজেলা মৎস কর্মকর্তা সাজু চৌধুরী, বিএমডিএ সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম, উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু, ভূমি অফিসের কানুনগো রিয়াজ মাহমুদ, সার্ভেয়ার আব্দুল মালেক,

তানোর সদর ভূমি অফিসের নায়েব তানভীর আহমেদ, মুন্ডুমালা তহসিল অফিসের নায়েব শাহাদাত হোসেন, ইকবাল হোসেন, জমা সহকারী ইমরুল কায়েস ইমন, এনামুল হকসহ গনমাধ্যম কর্মী,স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ভূমি অফিস ও ইউনিয়ন তহসিল অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেলায় স্থাপিত বিভিন্ন স্টল থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, জমাখারিজ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইনে আবেদন প্রক্রিয়া এবং ই-পর্চা ডাউনলোডসহ ভূমি মন্ত্রণালয়ের সব ধরনের ডিজিটাল সেবা সম্পর্কে জনগণকে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।

এছাড়া ঘরে বসে http://land.gov.bd পোর্টাল ও ‘ভূমি’ অ্যাপ ব্যবহার করে কীভাবে সহজে সেবা নেওয়া যায়, স্টলে রাখা লিফলেট ও নির্দেশনার মাধ্যমে তা হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31