IMG-LOGO

বৃহস্পতিবার, ২১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরিবাঘা পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণমোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেসমান্দায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের স্টেকহোল্ডারদের ওয়ার্কসপমান্দায় ভিজিএফের ৯০০ কেজি চালসহ গ্রেপ্তার ১রূপরেখা কিশোর মেলার বিলুপ্তি প্রজাতির হৈমন্তী গাছ রোপনগোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের সাথে উপজেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎগাজীপুরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিনরাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহতপ্রাথমিক স্তরেই শিশুদের ভিত গড়ে দিতে হবে : এমপি চাঁদরাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণশিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রীমান্দায় পার্টনার প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিতমোহরে কৃষিপ্রাণ বৈচিত্র্য উৎসব অনুষ্ঠিতপোরশায় পশু চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বাঘা পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণ

বাঘা পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণ

বাঘা পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণ

বাঘা পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার বাঘা পৌরসভায় সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রুপ ফিটিং (ভিজিএফ)’র চাল বিতরণ করা হয়েছে। পৌরসভার সুবিধাভুগি ৪ হাজার ৬৮৫ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

বৃহসপতিবার (২১ মে) চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, প্রকৌশলী তাজুল ইসলাম,সহকারি প্রকৌশলী মুকুল হোসেন সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

প্রকৌশলী তাজুল ইসলাম জানান, সকাল থেকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। পৌরসভার দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত থেকে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত দুস্থদের মাঝে এই চাল বিতরণ নিশ্চিত করেন।

বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতির সময়ে ঈদের আগে সরকারের এই মানবিক সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকার অসহায় মানুষ।

প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দু’টি পৌরসভা ও সাতটি ইউনিয়নে নিম্ন আয়ের ১৪ হাজার ১৪০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রুপ ফিটিং (ভিজিএফ)’র চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে বাঘা পৌরসভায় ৪ হাজার ৬২৫,আড়ানি পৌরসভায় ৩ হাজার ৮৫, বাজুবাঘা ইউনিয়নে ৬৬৫, গড়গড়ি ইউনিয়নে ৮২০, পাকুড়িয়া ইউনিয়নে ১ হাজার ১৬, মনিগ্রাম ইউনিয়নে ১ হাজার ৪৮২, বাউসা ইউনিয়নে ১ হাজার ৪২৫, আড়ানি ইউনিয়নে ৫২২ ও চকরাজাপুর ইউনিয়নে ৫০০ ভূক্তভূগি পরিবারকে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রুপ ফিটিং (ভিজিএফ)’র চাল পাবে।

প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির জানান, সোমবার থেকে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930