ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ড্রাম ট্রাক তল্লাশী করে ৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে তানোর থানা পুলিশ। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় তানোর থানার এসআই মাসউদ ও এসআই আবু নাঈম সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (২১মে) বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে ড্রাম ট্রাক তল্লাশী করে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মহানন্দাখালি উত্তরপাড়া গ্রামের শফিকুলের পুত্র রনিউর রহমান (৩৫) ও পুঠিয়াপাড়া গ্রামের ইনতাজ আলীর পুত্র ইমন আলী(২৪)। তানোর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তালন্দ বাজারস্হ ধানহাটা মাঠ থেকে তল্লাশী করে( ট্রাক নং- ঢাকা মেট্রো ট -২০-৪৫৩০) তল্লাশীকালে ট্রাকটির বনাটের ডান পাশের চেম্বার থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার এবং ২ জনকে গ্রেপ্তার করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে তালন্দ বাজারস্হ ধানহাটা মাঠ থেকে ট্রাকে করে বহনের সময় ট্রাক থামিয়ে তল্লাশী করে ৫ কেজি গাঁজা উদ্ধার ও ২ জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রেরন করা হয়েছে।



