ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোরের সিংড়া পৌর শাখার উদ্যোগে ২০২৫ সালে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদে কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান।
সেক্রেটারি হাফেজ বাইজিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার সাবেক সভাপতি মো. নাজমুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মীর মো. কুতুবুল আলম, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল মন্নাফ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক উপজেলা শেখ মো. ইউসুফ আলী, তোহা শেখ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আল-আমিন, সেক্রেটারি মাহমুদ হাসান প্রমুখ।
উল্লেখ্য, ২০২৫ সালে ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত ৩৫ জনকে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।



