IMG-LOGO

শনিবার, ২৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিলরাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসর আয়োজনের প্রত্যাশা ভূমি মন্ত্রীররামিসাকে ধর্ষণের ডিএনএ রিপোর্ট হস্তান্তর সিআইডিরহাম ও উপসর্গ নিয়ে ৫০০ শিশুর মৃত্যু ছাড়ালনন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রতিযোগিতা ও পুরস্করা বিতরণীগোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়তানোরে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা‘পল্লবীতে শিশু হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’ঈদ উপলক্ষে কেশরহাট পৌরসভায় ভিজিএফের চাল বিতরণকুষ্টিয়ায় ট্রলিচাপায় শিশুর মৃত্যুরায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানীর পশুর হাটমানসম্মত শিক্ষা নিশ্চিত করণের আহ্ববান এমপি চাঁদেরকুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারকিশোরগঞ্জের যুবক, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ‘মাইন বিস্ফোরণে’ নিহতরাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিল

নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিল

ধূমকেতু প্রতিবেদক : এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিল করেছে এনসিপি।

শনিবার (২৩ মে) রাত ৮টায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।রাজশাহী মহানগর এনসিপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে গণকপাড়া, মালোপাড়া, সোনদীঘি মোড়, রাজশাহী কলেজ ও মনি চত্বর হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট ঘুরে বাটার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “সন্ত্রাসী কায়দায় নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা চালিয়ে তারা প্রমাণ করেছে, ফ্যাসিবাদী কায়দায় তারা নিজেদের পতন ডেকে আনছে। ঠিক যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছিল, এদের পরিণতিও তাই হবে। আমরা এই দেশে নতুন করে কোনো নব্য ফ্যাসিবাদের উত্থান হতে দেব না।”
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোতালেব হোসেন, সদস্য সচিব আতিকুর রহমান, যুবশক্তি রাজশাহী মহানগরের যুগ্ম সদস্য সচিব শোয়াইব আহমেদ, এনসিপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক আবির হাসান রুদ্র এবং যুগ্ম সদস্য সচিব সাকিব আহমেদ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ