IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> নিবন্ধনবিহীন অটো ও চার্জার রিক্সা চার্জ না দেয়ার আহ্বান

নিবন্ধনবিহীন অটো ও চার্জার রিক্সা চার্জ না দেয়ার আহ্বান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর অটোরিক্সা ও চার্জার রিক্সা গ্যারেজ মালিকদের সঙ্গে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ অটো/চার্জার রিক্সা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটোরিক্সা ও চার্জার রিক্সা গ্যারেজ মালিকদের রেজিস্ট্রেশনবিহীন অবৈধ অটো/চার্জার রিক্সা চার্জ না দেওয়ার বিষয়ে রাসিকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও গ্যারেজ মালিকদের ট্রেড লাইসেন্স গ্রহণ করে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, মহানগরীতে যানজট নিরসনে চলমান অটোরিক্সা/চার্জার রিক্সাসমূহ শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত নীতিমালা অনুযায়ী, ছয় আসন বিশিষ্ট অটোরিক্সা রাজশাহী সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন নাই, ২০১৯-২০২০ রেজিস্ট্রেশন নবায়ন না থাকলে, মেরুন ও পিত্তি রং ছাড়া অন্য যেকোন রং এর অটোগাড়ী (ছয় আসন বিশিষ্ট) চলাচল করলে তা অবৈধ বলে বিবেচিত হবে। এছাড়া তিন আসন বিশিষ্ট চিকন চাকার চার্জার রিক্সা, চার্জার রিক্সার রাজশাহী সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন নাই, ঘ- সিরিজের সকল চার্জার রিক্সার রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে এছাড়াও ১৪ সাইজের অধিক চাকার চার্জার রিক্সা অবৈধ বলে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, ছয় আসন বিশিষ্ট অটো গাড়ীর সঙ্গে রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড ও চালক রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড প্রদর্শন না করা, নিদির্ষ্ট সময় নির্দিষ্ট রং এর গাড়ী চলাচল না করলে, চালকসহ ৬ জনের অধিক যাত্রী পরিবহন করলে, ডান পাশের্^ বন্ধ না থাকলে নীতিমালা বিরোধী বলে বিবেচিত হবে। এছাড়া তিন আসন বিশিষ্ট চার্জার রিক্সা সঙ্গে রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড ও চালক রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড প্রদর্শন না করা (চালকের ক্ষেত্রে যদি আবেদনই না থাকে/ আবেদন বাতিল হয়ে থাকলে, চালকসহ ৩ জনের অধিক যাত্রী পরিবহন করলে তা সিটি কর্পোরেশনের নীতিমালা বিরোধী বলে বিবেচিত হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে নীতিমালা অনুসরন করে অটোরিক্সা ও চার্জার রিক্সা চালানোর বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বরেন, ইতোমধ্যে চিকন চাকার সকল রিক্সা গাড়ী অবৈধ ঘোষণা করা হয়েছে। অটোরিক্সা ও চার্জার রিক্সা নবায়নের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। তবে আগামী ১৬ তারিখ হতে নবায়নে ১০% হারে সারচার্জ প্রযোজ্য হবে। এ বিষয়ে মাইকিং করা হবে। আগামী জুলাই মাস থেকে স্বল্পমূল্যে রিক্সাহুড সরবরাহ করবে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নগরীতে কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশবান্ধব এ যানটিকে অনুমোদন দিয়েছেন। বিপুল সংখ্যক এ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে মেয়রের এ উদ্যোগ সফল হয়েছে। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী এখন মডেল নগরীতে পরিণত হয়েছে। সকল ক্ষেত্রে মডেল হতেও নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নগরীর যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভায় রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ঈ-সাঈদ, আরএমপি ট্রাফিকের টিআই মোফাখখারুল ইসলাম, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যান) কাজী আনোয়ারা দিল, পরিদর্শক সাইদুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক রিমন, রাজশাহী মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শান্ত, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়ন রাশেদুজ্জামান রাশেদ ও মহানগরীর অটো ও রিক্সা গ্যারেজের মালিকগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31