IMG-LOGO

শনিবার, ৩০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিত

রাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : দেশের ৩৫টি জেলা থেকে আগত পেশাদার/অপেশাদার রানারদের (দৌড়বিদ) অংশগ্রহনে নওগাঁর রাণীনগরে ১০কিলোমিটার দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ক্রীড়ামুখী করার লক্ষ্যে রাণীনগর ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)-এর উদ্যোগে শনিবার সকালে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০০জন দৌড়বিদ অংশ গ্রহন করেন।

এদিন সকালে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে (রাণীনগর থেকে সাহাগোলা পর্যন্ত) এই দৌড় অনুষ্ঠিত হয়। দৌড় শেষে সকাল সাড়ে ৯টায় রাণীনগর মহিলা অনার্স কলেজে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)-এর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অডিনেটর ডাঃ মোঃ রুমন হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬.(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়া রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, রাণীনগর মহিলা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফরহাদ হুসাইন,বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সিরাদুজ্জামান সিরাজ জয়,রাণীনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুল,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন ও রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সিজন-২এ ১০কিলোমিটার জেনারেল কাট-অফ টাইম-১ঘন্টা ৪০মিনিট,৫কিলোমিটার পুরুষ বিগিনার কাট-অফ টাইম-১ঘন্টা,৫কিলোমিটার মহিলা কাট-অফ টাইম ১ঘন্টা এবং ১কিলোমিটার শিশু কাট-অফ টাইম ১ঘন্টাসহ মোট ৪টি ক্যাটাগরিতে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের উৎসাহিত করতে রাইডো-এর পক্ষ থেক আকর্ষণীয় প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হয়।

এতে ১০কিলোমিটার জেনারেল ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৫হাজার টাকা, ১ম রানার-আপকে ৪হাজার, ২য় রানার-আপকে ৩হাজার, ৩য় রানার-আপকে ১হাজার ৫০০ এবং ৪র্থ রানার-আপকে ১হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া এই ক্যাটাগিরর সেরা ১০ জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। ৫কিমি পুরুষ ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৩হাজার, ১ম রানার-আপকে ২হাজার এবং ২য় রানার-আপকে ১হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া এই ক্যাটাগরির সেরা ৫জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। ৫কিমি মহিলা ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৩হাজার, ১ম রানার-আপকে ২হাজার এবং ২য় রানার-আপকে ১হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া এই ক্যাটাগিরর সেরা ৫জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। ১কিমি কিডস্ ক্যাটাগরির শিশুদের অনুপ্রাণিত করতে মোট ৪০জন শিশু রানারকে ক্রেস্ট প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ