IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> আকাশ সংস্কৃতির হিংস্র থাবায় দেশীয় সংস্কৃতি হুমকির মুখে

আকাশ সংস্কৃতির হিংস্র থাবায় দেশীয় সংস্কৃতি হুমকির মুখে

ধূমকেতু নিউজ ডেস্ক : আকাশ সংস্কৃতির যুগে দেশীয় ঐতিহ্য ধরে রাখতে আবহমান বাংলার সংস্কৃতি ধারণ ও লালনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে ঢাকা সাংবাদিক ফোরাম আয়োজিত ঘুড়ি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ঘুড়ি উৎসবকে আমাদের সংস্কৃতির অংশ হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্য রক্ষায় আমাদের আবহমান বাংলার সংস্কৃতি ধরে রাখতে হবে। আকাশ সংস্কৃতির হিংস্র থাবায় অনেক সংস্কৃতি এখন হুমকির মুখে। আমাদের দেশে আগে বিয়ে-গায়ে হলুদসহ নানা অনুষ্ঠানে দেশের গানই গাওয়া হতো, আমাদের ছেলেমেয়েরা আবহমান বাংলার সাজসজ্জা নিয়েই হাজির হতো। কিন্তু এখন তা বদলে যাচ্ছে। আমাদের সংস্কৃতির ওপর এই আঘাত অত্যন্ত বেদনাদায়ক। নিজেদের সংস্কৃতিকে আমাদের ধরে রাখতে হবে।

ড. হাছান এ সময় পুরান ঢাকার সংস্কৃতির অংশ ঘুড়ি উৎসব আয়োজনের জন্য ঢাকা সাংবাদিক ফোরামকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পুরান ঢাকার ঐতিহ্য তো বটেই, এটি পুরো বাংলাদেশের সংস্কৃতির অংশ। আমরা প্রায় সবাই ছোটবেলায় ঘুড়ি ওড়িয়েছি। কিন্তু এখন আমাদের কিশোর-তরুণরা ঘুড়ি ওড়াতে পারে না জায়গার অভাবে। এই ঘুড়ি ওড়ানোর যে কি আনন্দ-উত্তেজনা, যারা ঘুড়ি ওড়াননি, তারা বুঝতে পারবেন না।

এ সময় করোনা মহামারি আক্রান্ত পৃথিবীতে মাত্র যে ২২টি দেশে জিডিপির ধ্বনাত্মক প্রবৃদ্ধি হয়েছে, তারমধ্যে বাংলাদেশ তৃতীয় এবং এশিয়ায় আমরা সবার ওপরে, জানান তথ্যমন্ত্রী। এর অন্যতম প্রধান কারণ হিসেবে তিনি বলেন, আমাদের মানুষগুলোর সংকট মোকাবিলায় সক্ষমতা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব। সে কারণেই কোনো কাজ থেমে নেই, সবকিছু চলছে। আর সংস্কৃতি সবসময় সংকট মোকাবিলায় শক্তি হিসেবে কাজ করে।

ঢাকা সাংবাদিক ফোরাম সভাপতি শামীম সিদ্দিকীর সভাপতিত্বে সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহমেদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আবু আহমেদ মান্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাংবাদিক নেতা আবদুল জলিল ভূঁইয়া, একাত্তর টিভির বার্তাপ্রধান শাকিল আহমেদ, সাংবাদিক লাবণ্য ভূঁইয়া, ইহিতা জলিল প্রমুখ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।উৎসব প্রাঙ্গনে তথ্যমন্ত্রী ঘুড়ি ওড়িয়ে উৎসব উদ্বোধন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31