IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররা

চারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,মিজানুর রহমান,চারঘাট: গত বছরের ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর রাজশাহীর চারঘাট-বাঘার মাদক ব্যবসায়ীরা হয়ে উঠেছে বেপরোয়া। কৌশল পরিবর্তন করে চালিয়ে যাচ্ছে মাদকের রমরমা বানিজ্য। আর এসব মাদক ব্যবসায়ীদেরকে সহযোগীতা করছেন প্রশাসনের কতিপয় পুলিশ সদস্য ও তাদের সঙ্গে সখ্যতা থাকা বিএনপির নাম ভাঙ্গানো এক শ্রেণীর দালাল সিন্ডিকেট। এসব বিএপির নামধারী চিহিৃত কিছু মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের কতিপয় সদস্যদের রয়েছে গভীর সখ্যতা। ফলে বেপরোয়া হয়ে উঠছে মাদকের রমরমা বানিজ্য। বরাবরের মতোই ধরা ছোয়ার বাইরে থাকছে মাদক ব্যবসায়ী গডফাদাররা।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলা এখন মাদকের স্বর্গরাজ্য। এ দুই উপজেলার প্রায় দুই শতাধিক মাদক ব্যবসায়ী গডফাদার রয়েছেন সক্রিয়। নিজেরা নিরাপদ আস্থানায় বসে তাদের নিয়োগকৃতদের কর্মীবাহীনি দিয়ে চালিয়ে যাচ্ছেন অবৈধ মাদক কারবার। বিভিন্ন সময় আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে নিয়োগকৃত কর্মীরা আটক হলেও বরাবরই ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে মাদক ব্যবসায়ী গডফাদাররা। সরজমিন চারঘাট-বাঘার সীমান্তে বিভিন্ন মাদক প্রবন এলাকা ঘুরে জানাগেছে এমন চিত্র।

জানা যায়, চারঘাট-বাঘা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে মাদকসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড অন্য উপজেলার থেকে অনেক বেশী। তাই সারা দেশের মাদকের সঙ্গে জড়িতদের কাছে এ দুটি উপজেলার পরিচিতি ব্যাপক ভাবে।

সীমান্তবর্তী এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, গত বছরের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে পুলিশ বাহিনী অনেকটা নিস্কৃয় হয়ে পড়েন। আর পুলিশের নিস্কৃয়তার সুযোগে এক শ্রেণীর মাদক ব্যবসায়ী গডফাদারররা হয়ে উঠেন বেপরোয়া। এলাকার বিএনপির নামধারী চিহিৃত পাতি নেতাদের আশ্রয়দাতা হিসেবে মাথার মুকুট করে বেপরোয়া ভাবে চালাচ্ছে মাদক ব্যবসা। এসব মাদক ব্যবসায়ীর পেছনের শক্তিধরদের চিহিৃত করে আইনের কঠোর ব্যবস্থা না নিলে মাদক বন্ধ করা কঠিন বলে মনে করেন সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী এলাকাবাসী।

সরজমিন চারঘাট-বাঘার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, চারঘাট উপজেলার রাওথা, পিরোজপুর, গোপালপুর, মোক্তারপুর, গৌরশহড়পুর, ইউসুফপুর, টাঙ্গন, শলুয়ার হলিাদাগাছী ষ্ট্রেশন, নন্দনগাছী ষ্ট্রেশন, পুঠিয়ামারী এলাকা মাদকস্পট হিসেবে পরিচিত। এছাড়াও বাঘা উপজেলার মীরগঞ্জ পালপাড়া, ভানুকর, হাবিবুরের মোড়,আতারপাড়া, হরিরামপুর, আলাইপুর, কেশরপুর, পানিকামরা উল্লেখ যোগ্য মাদক স্পট।

সীমান্তে বসবাসকারী একাধিক ব্যাক্তি জানান, সরকারের পট পরিবর্তনের পর সীমান্তে দৌরাত্ত্ব বেড়েছে এক সময় মাদকের গডফাদার হিসেবে পরিচিতদের। তারা এখন বিএনপির নাম ব্যবহার করে পাতি নেতা সেজে হয়ে উঠেছেন মাদকের মাতবর। কতিপয় প্রশাসনের সদস্যদের সঙ্গে সখ্যতা গড়ে তারা মাদক ব্যবসায়ীদের কাছে হয়ে উঠেছেন আশ্রয়দাতা। তারা মুলত মাদক ব্যবসায়ী গডফাদারদের কাছ থেকে মোটা অংকের চাদা তুলছেন বলে চাউড় রয়েছে। মাদক ব্যবসায়ী ছাড়াও বিএনপির নামধারী এসব পাতি নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

সীমান্তবর্তী উপজেলার সাধারন মানুষের সঙ্গে কথা বলে জানাগেছে, যারা এক সময় খেতে পায়নি। তারা এখন চড়েন দামি গাড়ীতে। কিনছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে জমি, মার্কেট, দোকান। এরকম প্রায় ৮/১০ জন মাদক কারবারী রয়েছেন যারা এখন কোটি কোটি টাকার মালিক। সীমান্তবর্তী এলাকার মাদক কারবারীদের ক্ষমতার দাপটে অতিষ্ট এলাকার মানুষ। সন্ধ্যার পরে এসব মাদক স্পটে প্রতিদিনই আসছে মোটরসাইকেল ও প্রাইভেট যোগে মাদক সেবন ও নিতে।

এ বিষয়ে চারঘাট-বাঘার সার্কেল সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন বলেন, ৫ আগষ্ট এর পর পুলিশ বাহিনীতের একটু ছন্দপতন হয়েছিলো কথাটি সঠিক। তবে আগের চেয়ে পুলিশ অনেক দায়িত্বশীল । তবে মাদক ব্যবসায়ীর সঙ্গে পুলিশের সখ্যতার প্রমান পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর মাদক প্রতিরোধে আলাদা ভাবে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর কাজ করে তারাই ভালো বলতে পারবেন বলে জানান চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31