IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ
Home >> টপ নিউজ >> প্রবাস >> বরফে পরিণত কাশ্মীরের ডাল লেক, ৩০ বছরে সবচেয়ে শীতলতম রাত

বরফে পরিণত কাশ্মীরের ডাল লেক, ৩০ বছরে সবচেয়ে শীতলতম রাত

ধূমকেতু নিউজ ডেস্ক : কাশ্মীর শ্রীনগরে ৩০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় অঞ্চলটির মূল শহর আগের রাতে প্রত্যক্ষ করেছে ৩০ বছরের মধ্যে শীতলতম রাত। এদিন শৈত্য প্রবাহের কারণে উপত্যকাটির ঐতিহ্যবাহী ডাল লেক বরফে পরিণত হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯১ সালে শ্রীনগরে তাপমাত্রা মাইনাস ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আর বুধবার রাতে সেখানকার তাপমাত্রা নেমে যায় মাইনাস ৮.৪ ডিগ্রি সেলসিয়াসে।

এর আগে এ উপত্যকায় ১৮৯৩ সালে শ্রীনগরের তাপমাত্রা মাইনাস ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। এছাড়া ১৯৯৫ সালে একবার সেখানকার তাপমাত্রা মাইনাস ১১.৩ ডিগ্রি সেলসিয়াসে নামে।

ভিডিওতে দেখা গেছে, বরফ হওয়া ডাল লেকে ক্রিকেট খেলছে কয়েক তরুণ। এছাড়া বরফের মধ্যে নৌকা চালাতে দেখা যাচ্ছে এক বৃদ্ধ ও তরুণকে। তারা বরফ কেটে নৌকা চালানোর চেষ্টা করছেন।

বৃহস্পতিবার শ্রীনগরের ডাল লেক বরফে পরিণত হওয়ার পাশাপাশি উপত্যকার বাকি অংশেও বয়ে যাচ্ছে তীব্র শৈত্য প্রবাহ।

এদিকে উত্তর কাশ্মিরের কুপওয়ারায় মাইনাস ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আর কোকারনাগে রেকর্ড হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতের কারণে সেখানে সরবরাহ লাইন বরফে পরিণত হওয়ায় বিঘ্নিত হচ্ছে পানি সরবরাহ। উপত্যকার বিভিন্ন সড়কে জমে যাচ্ছে বরফের স্তর। ফলে গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন চালকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31