IMG-LOGO

শুক্রবার, ৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পুঠিয়ায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তিন ফসলি জমিতে পুকুর খননতানোরে নেসকোর সেচ যন্ত্রের তার ছিড়ে ৭ গরুর মৃত্যুরাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩৫০ শিক্ষার্থীর মাঝে রূপরেখা কিশোর মেলার উদ্যোগে গাছ বিতরণগোমস্তাপুরে ভারত সীমান্তে পুশব্যাকের শিকার নারী,পুরুষ ও শিশুরাদেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে বৃষ্টির আশঙ্কাইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রেবাঘায় পূর্ব শত্রুতার জেরে জলাশয়ে বিষ, ৩০ টি হাঁস হত্যার অভিযোগতানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নিহত বেড়ে ৬গাজীপুরে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২ আহত ২গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভীচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে কিশোরী ও গৃহবধূর মৃত্যুনবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস
Home >> রাজশাহী >> টপ নিউজ >> পুঠিয়ায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তিন ফসলি জমিতে পুকুর খনন

পুঠিয়ায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তিন ফসলি জমিতে পুকুর খনন

পুঠিয়ায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তিন ফসলি জমিতে পুকুর খনন

পুঠিয়ায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তিন ফসলি জমিতে পুকুর খনন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের সাতবাড়িয়া দিয়ারপাড়া এলাকায় আম বাগান নিধন করে চলছে পুকুর খননের কাজ ও মাটি বিক্রয়।

পুঠিয়া সদর থেকে প্রায় ১৫ কিঃমিঃ দূরে হবার কারণে লুকোচক্ষুর আড়ালে আম বাগান পুকুরে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অথচ প্রশাসন এ বিষয়ে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা সদস্যরাও উপজেলা যতগুলো পুকুর খনন হচ্ছে প্রত্যেকটি পুকুর খননে নির্দিষ্ট তথ্য থাকলেও নিয়ম হচ্ছে না কোন প্রকার পদক্ষেপ।

স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, নাটোর জেলা থেকে ভূমিদস্যু নয়ন এর পুঠিয়ায় আবির্ভাব ঘটার পর থেকে শুরু হয়েছে তিন ফসলি জমিতে পুকুর খননের কাজ ও মাটি বিক্রয়। কোন এক অদৃশ্য শক্তির কারণে প্রশাসনও তার বিরুদ্ধে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেন না। এই নয়ন আমাদের এলাকায় আসার পর থেকে যে সকল জমিতে অধিক পরিমাণে তিন ফসলী জমি সহ যেকোনো ভালো ফসলি জমি ছিলো। সেই জমিগুলো এখন নয়নের কারণে পুকুর হয়ে গেছে। মাটি বিক্রয়ের কারণে এলাকার রাস্তাঘাট গুলো প্রতিনিয়ত নষ্ট হচ্ছে,একটু বৃষ্টি হলেই রাস্তায় পিচুল হয়ে হচ্ছে বড় দুর্ঘটনা ও প্রাণহানির মত ঘটনা। শীলমারিয়া ইউনিয়ন এলাকার স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের বিশেষ সুবিধা দিয়ে চালাচ্ছেন পুকুর খনন। আমরা সাধারণ মানুষ আমাদের শুধু খালি মুখে বলা ছাড়া আর কিছুই করনীয় নেই।

একাধিক পুকুর মালিকরা বলেন, ভাটায় মাটি দেওয়া হবে এমন চুক্তিতে আমরা নয়নকে জমি দিয়ে থাকি পুকুর খনন কাজ করতে। প্রশাসনের বিষয় জমি অনুমতির বিষয় এগুলো সব ভাটা মালিক নিজেই করে। মাটি নিয়ে পুকুরের চার ধার বেঁধে দিয়ে আমাদেরকে পুকুর বুঝ দিয়ে কাজ শেষ শেষ করেন। পুকুর খনন কাজ চলাকালীন সময়ে কোন প্রকার প্রশাসনের লোক কাজ বন্ধের জন্য আসেনি।

এ বিষয়ে ইটভাটা মালিক নয়ন বলেন, আমি একজন কলেজের শিক্ষক আমি জানি কোনটা বৈধ কোনটা অবৈধ। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে এই পুকুরটি সংস্কারের জন্য অনুমতি আমি সেজন্যই এই পুকুরটি সংস্কার করছি। আমি একজন ইটভাটা ব্যবসায়ী সরকারকে ভ্যাট ট্যাগ দিয়ে ব্যবসা করি।

সংস্কারের কথা বলে সমতলভূমির আম বাগান কাটা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সবকিছু জেনেশুনে আমাকে পুকুর খননের অনুমতি দিয়েছেন। এছাড়াও পুকুর খনন কারী মধ্যম কর্মীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের অনুমতির কাগজ দেখান। গণমাধ্যম কর্মীরা কাগজটি চাইলে তিনি বলেন কাগজটা আমি দিতে পারবো না । এটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে আপনাদেরকে নিতে হবে বলে তিনি জানান।

পুঠিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, আমরা পুকুর খনন করা জন্য কাউকে কোন অনুমোদন দেওয়া হয়নি। কেউ যদি বলে তা ভিত্তিহীন। অবৈধ পুকুরের খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সব সময় কঠোর অবস্থানে রয়েছেন। অবৈধ পুকুরের খননের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031