IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

বাগমারায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে টিআর ও কাবিটা প্রকল্পের আওতায় একাধিক সড়কের উন্নয়ন ও পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

উপজেলার দ্বীপপুর ইউনিয়নের হাসানপুর পাকা রাস্তা থেকে ইদ্রিসের বাড়ি অভিমুখী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দ্বীপপুর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার হারুন রশিদ এবং স্থানীয় ইউপি সদস্য রহিদুল ইসলাম।

অন্যদিকে, মাড়িয়া ইউনিয়নের লালপুর গ্রামের সরদারপাড়া থেকে লালপুর জামে মসজিদ অভিমুখী সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করেন মাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য ও মাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কগুলো চলাচলের অনুপযোগী ছিল। উন্নয়ন কাজ সম্পন্ন হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের অংশ হিসেবে টিআর ও কাবিটা প্রকল্পের আওতায় এসব কাজ বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার জনগণের দুর্ভোগ কমিয়ে টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930