IMG-LOGO

বৃহস্পতিবার, ১১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাগোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১মহাদেবপুরে বিএনপি নেতাআমজাদ হোসেন বহিস্কারমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীজামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দাবাগমারায় প্রশাসনের উদ্যোগে ফাঁকা হলো ভবানীগঞ্জ জিরো পয়েন্টরাণীনগরে মাদক সেবির কারাদন্ডরাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক১ ডিসেম্বর ২০২৬ প্রথম সমাবর্তন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরপোরশায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিতলাইসেন্স বাতিল আদ-দ্বীন হাসপাতালের১৯ বছর পর বাজেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম‘৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে’বাগমারায় বীর মুক্তিযোদ্ধা কালু মামদ ফৌজদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নরাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

গোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গাছ কাটার সময় বজ্রপাতে আবুল কালাম (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমিনুল ইসলাম (৫০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর মাঠে এই দুর্ঘটনা ঘটে।নিহত আবুল কালাম হাটগোবিন্দপুর গ্রামের তফিকুল ইসলামের ছেলে। আহত আমিনুল ইসলাম একই গ্রামের মৃত আমিরুদ্দিনের ছেলে।

তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে হাটগোবিন্দপুর মাঠে আবুল কালাম ও আমিনুল ইসলাম একসঙ্গে গাছ কাটছিলেন।

এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমিনুলকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031