IMG-LOGO

বৃহস্পতিবার, ১১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে উমার ইউনিয়নে চেয়ারম্যান পদে পিন্টুকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণাতানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাগোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১মহাদেবপুরে বিএনপি নেতাআমজাদ হোসেন বহিস্কারমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীজামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দাবাগমারায় প্রশাসনের উদ্যোগে ফাঁকা হলো ভবানীগঞ্জ জিরো পয়েন্টরাণীনগরে মাদক সেবির কারাদন্ডরাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক১ ডিসেম্বর ২০২৬ প্রথম সমাবর্তন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরপোরশায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিতলাইসেন্স বাতিল আদ-দ্বীন হাসপাতালের১৯ বছর পর বাজেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম‘৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে’বাগমারায় বীর মুক্তিযোদ্ধা কালু মামদ ফৌজদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ধূমকেতু প্রতিবেদক,তানোর: রাজশাহীর তানোরে উন্নয়ন সংস্থা ( FH) এফ এইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন )সকাল সাড়ে ১০ টায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী ইন্টারন্যাশনাল (এফ এইচ এসোসিয়েশন)এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মো: মাসুদ রানা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, উপজেলা সমাজসেবা অফিসার শাহিদুল ইসলাম,এফ এইচ এসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর আবু তালেব সহ এফ এইচ এর সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের রঙিন তুলির আঁচড়ে ফুটে ওঠে সবুজ বাংলার প্রকৃতি,নদী-নালা,কৃষকের গ্রাম বাংলার মেঠো পথে ও জীবনচিত্র।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকেই দেওয়া হয় আকর্ষণীয় উপহার।

এছাড়া প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য ছিল বিশেষ পুরস্কার।বিজয়ীরা হাতে পুরস্কার পেয়ে অনেক খুশি হন,শিশুদের হাস্যোজ্জ্বল মুখে ফুটে ওঠে আনন্দের ছাপ।এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানা বলেন,শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও সৃজনশীল বিকাশে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশু ও তরুণদের অংশগ্রহণমূলক নেতৃত্ব,গ্রাম উন্নয়ন ও সুশাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং শিশুদের চোখে তারা যে স্বপ্ন দেখেছে, তা বাস্তবে রূপান্তরিত করার পথে সবাইকে অনুপ্রাণিত করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031