IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী গ্রামের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশাগোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ১৩ বছর বয়সী স্কুলছাত্রীকে অপহরণ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলনওজন কমানোর পর ত্বকে কিছু পরিবর্তন আসেপ্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফলবগুড়া বিট মডেল স্কুল চ্যাম্পিয়ননাবিক হত্যার প্রতিবাদ জানাতে গিয়ে উল্টো যুক্তরাষ্ট্রের ‘ধমক’ খেলো ভারত‘এমবাপ্পে নয়, আমার রেকর্ড ভাঙতে মেসিকে স্বাগতম’সাবেক মহাপরিদর্শক বেনজীর দুবাই পুলিশের হাতে গ্রেপ্তাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৭ জনকুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে স্মার্টফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা, শপথ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৪ জুন) বেলা ১২টায় উপজেলার মহিশালবাড়ী আল-ইসলাহ্ ইসলামী একাডেমি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক, স্মার্টফোনে আসক্তি ও কিশোর অপরাধের বিরুদ্ধে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করে চরিত্র গঠনের শপথ নেন। শপথ গ্রহণ শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আহমেদ অনিক এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ রোধে শপথ বাক্য পাঠ করান কাওসার আলম সোহেল।

আয়োজকরা জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪টি জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্যরা প্রতি মাসে নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে দেশজুড়ে এই স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করেন। বর্তমানে সংগঠনটির একটি প্রতিনিধি দল রাজশাহী বিভাগীয় সফরে রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031