ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : পারিবারিক আর্থিক সংকটের কারণে স্কুল ড্রেসের অভাবে নাটোরের সিংড়ার চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন শাখা মানবিক উদ্যোগ গ্রহণ করে তাৎক্ষণিকভাবে ৪ জন শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের নিজ নিজ বাসায় গিয়ে তাদের হাতে স্কুল ড্রেস তুলে দেন এবং তাদের নিয়মিত শিক্ষাজীবন অব্যাহত রাখার জন্য উৎসাহ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর সোলেমান আলী, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল আমিন, সেক্রেটারি মাহামুদুল হাসান, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং চৌগ্রাম ইউনিয়ন সভাপতি পারভেজ হোসেন, চৌগ্রাম ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক ইমতিয়াজ আহমেদ।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে যেন আর্থিক অসচ্ছলতা কোনো বাধা হয়ে না দাঁড়ায় সে লক্ষ্যে ছাত্রশিবির সবসময় মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও সাধ্য অনুযায়ী আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।



