IMG-LOGO

শনিবার, ২০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ব্রাজিলেরবাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছ নিধনের ঘটনায় থানায় অভিযোগতারাগঞ্জে নিখোঁজ পাঁচ বছরের শিশু সানজিদার মরদেহ উদ্ধারচাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইন, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ’পুঠিয়ায় ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠিতবাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো যুবকজমি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে বিধবা নারীর সংবাদ সম্মেলনরাজশাহী মহানগরীর নার্সিং কলেজ হোস্টেলে মারপিটে বহিরাগত যুবকের মৃত্যু, ৩ শিক্ষার্থী গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংঘর্ষে নিহত ১রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগানপুঠিয়া কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিতবাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিতমান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তারঅভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধেরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছ নিধনের ঘটনায় থানায় অভিযোগ

বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছ নিধনের ঘটনায় থানায় অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাছচাষি রেজাউল করিম।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার ঝিকড়া মৌজার জেল নং-২২৮ এর ৭০ শতক আয়তনের একটি পুকুরে তিনি ও তার অংশীদাররা প্রায় ১০ মাস ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। পুকুরটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মাধাইমুড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আঃ আজিজ (৬০), মৃত আবুল হাসিমের ছেলে বাবুল (৫৫) এবং মৃত জব্বারের ছেলে কামরুজ্জামান (৫৫)-এর বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ১৯ জুন রাতে স্থানীয়ভাবে একটি মীমাংসা বৈঠকে অভিযুক্তদের সঙ্গে সমঝোতা হয় এবং নগদ ৭৭ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। কিন্তু পরদিন ২০ জুন রাত আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করেন রেজাউল করিম।

তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দা সফর আলী ও ইব্রাহিম ঘটনাস্থলে অভিযুক্তদের দেখতে পেয়ে ডাকচিৎকার করলে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। পরে ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন পুকুরের মাছ মরে ভেসে উঠছে। এতে রুই, কাতল, জাপানি, মৃগেল ও আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী রেজাউল করিম বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত আজিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা আগে মাছ চাষ করতাম অংশীদারদের কাছ থেকে লীজ নিয়ে। লীজের টাকা পরিশোধ করতে না পারায় অন্য অংশীদারগণ নিজেরাই মাছ চাষ করছে। তারা আমার অংশের টাকা আমাকে দিচ্ছে তবে বিষ কে বা কারা দিয়েছে এটা আমার জানা নেই।

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগে একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031