ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টার আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর আমীর মনিরুজ্জামান ডাবলু।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইয়াহিয়া খালেদ ও তরিকুল ইসলাম বকুল, প্রবীন জামায়াত নেতা ডা:মো:শহীদুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, মাইনুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী মানিক রায়হানসহ অন্যরা।



