IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুলকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রীকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদযুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত ইরানেরদুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগ

মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগ করে অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার হায়দ্রাবাদ গ্রামে শুক্রবার রাতের কোন এক সময় বিষ প্রয়োগের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুকুর মালিক হায়দ্রাবাদ গ্রামের মৃত সফিজ উদ্দীন মন্ডলের ছেলে আঃ সালাম বাদী হয়ে একই গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে মো. এমদাদুল, আমজাদ হোসেনের ছেলে মো. আজাদ ও মো. রাসেলের বিরুদ্ধে শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্র জানায়, আঃ সালামের ছেলে মো. সুজন গত বৃহস্পতিবার সকালে তাদের লীজকৃত পুকুরে জাল দিয়ে মাছ ধরে।
পরে বাড়ির পাশ্ববর্তী অংশীদারী একটি পুকুরে জালটি ধোয়ার জন্য যায়। জাল ধোয়ার বিষয়টি এমদাদুল দেখতে পেয়ে মোবাইলে ভিডিও ধারণ করেন। পরদিন শুক্রবার সন্ধ্যায় মাছ চুরির অভিযোগ এনে সুজনকে মারধর করে তার পুকুর ক্ষতি সাধন করার হুমকী-ধামকী প্রদান করেন তারা। পরে শুক্রবার রাতের কোন এক সময় তারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে।

শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে পোনাসহ সকল মাছ মরে ভেসে থাকতে দেখেন। এতে তার প্রায় ৬০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, পুকুরে বিষ প্রয়োগের ঘটনার সাথে তারা জড়িত নয়।

মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ