IMG-LOGO

রবিবার, ২৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএর গভীর গর্তে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিগোদাগাড়ীতে বাস-ভুটভুটি সংঘর্ষে চালক নিহত, বাসের চালক গুরুতর আহততারাগঞ্জে রোপা আমন ধান প্রণোদনা বিতরণ উদ্বোধননন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনসিংড়ায় প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণপোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনসিংড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনরাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসকদ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডানের এক গোল শোধের পর মাঠে নামলেন মেসিভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৪৩০,নিখোঁজ ৫১ হাজারের বেশিমোহনপুরে আম নামানো কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত কয়েকজনরাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে বাস-ভুটভুটি সংঘর্ষে চালক নিহত, বাসের চালক গুরুতর আহত

গোদাগাড়ীতে বাস-ভুটভুটি সংঘর্ষে চালক নিহত, বাসের চালক গুরুতর আহত

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও ইঞ্জিন চালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মোয়াজ্জেম হোসেন (৩৫) নামে এক ভুটভুটি চালক নিহত হয়েছেন। [১] এই ঘটনায় ঢাকা কোচের চালক সুজন আলী (৪০) গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সিএনবি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ভুটভুটি চালক মোয়াজ্জেম হোসেন(৩৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাপইট্টাটলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে। গুরুতর আহত আর আর পরিবহনের বাস চালক সুজন আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সিএনবি এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী আর আর পরিবহনের একটি ঢাকা কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভুটভুটি ও বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই চালকই ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রকিবুজ্জামান সরকারের নেতৃত্বে উদ্ধারকর্মীরা হাইড্রোলিক কাটার ও আধুনিক সরঞ্জাম দিয়ে গাড়ির লোহা কেটে ভেতরে আটকে থাকা অবস্থায় ভুটভুটি চালকের মরদেহ এবং গুরুতর আহত বাস চালককে বের করে আনেন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করেছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ