ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।
“একটি শিশু, একটি গাছ; ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা আজ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর রহমান, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, আবু বকর সিদ্দিক, সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, নুরুল ইসলাম, সোহরাব হোসেন, শাহজাহান আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।


