IMG-LOGO

সোমবার, ১৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতসিংড়ায় লগির সাথে বৈদ্যুতিক তারের স্পর্শ, বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যুচাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের বিজয়চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন পিপিএমবেলজিয়ামে ভয়াবহ দাবানল, জার্মান সীমান্তে সতর্কতামোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরুচাঁপাইনবাবগঞ্জে পাখি শিকারীকে জরিমানা, উদ্ধারকৃত টিয়াপাখি অবমুক্তপুঠিয়া রাজবাড়ীর পালঙ্ক উদ্ধার, থাকবে জাদুঘরেজাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মোহনপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানমহাদেবপুরে মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষের‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতমান্দায় শিশুদের ড্যান্ডি নেশা করানোর অভিযোগ সাইকেল মেকারের বিরুদ্ধেরাসিক প্রশাসকের সঙ্গে সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎধামইরহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধনতানোরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
Home >> স্বাস্থ্য >> টপ নিউজ >> তানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরি

তানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরি

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে এক মৃত গৃহবধূর স্বর্ণের কানের দুল চুরি করেছেন হাসপাতালের মালি রায়হান বলে নিশ্চিত করেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক। চোর মালি রায়হানের বাড়ি হাসপাতাল সংলগ্ন আমশো গ্রামে। সে মফির ছেলে।

গত মঙ্গলবার (৩০জুন) দিবাগত রাতে জরুরি বিভাগে ঘটে চুরির ঘটনাটি। পরদিন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ঘটনার ভিডিও। তারপর থেকেই উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। বইছে সমালোচনার ঝড়। সেই সাথে চোর রায়হানের শাস্তির দাবি করেছেন জনসাধারণ থেকে শুরু করে ভুক্তভোগীর পরিবার। কারন রায়হান একজন প্রসিদ্ধ মাদকসেবি। সে হাসপাতালের ভর্তিকৃত রোগী ও স্বজনদের নানাভাবে হয়রানি সহ টাকা নিয়ে কাজ করে থাকে।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন উপজেলার সরনজাই ইউনিয়ন ইউপি এলাকার লিপি বেগম(৪০) নামের গৃহবধূ। তার বাড়ি ইউপির শুকদেবপুর গ্রামে। সে মনোয়ার হোসেনের স্ত্রী। গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের লোকজন। নিয়ে আসার পর তাকে জরুরি বিভাগে পরিক্ষা নীরিক্ষা করা হয়। পরিক্ষা নীরিক্ষা করার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত গৃহবধূর পরিবারের লোকজন জানান, মৃত ঘোষণার সাথে সাথে মালি রায়হান জরুরি বিভাগ থেকে আমাদেরকে বের করে দেয়। আমরা বের হতে না চাইলে ডাক্তারসহ নানা দোহায় ও হুকমি দিয়ে জরুরি বিভাগ থেকে বের করে দেয়া হয়। আমরা বের হয়ে বারান্দায় থাকি। সেই সুযোগে রায়হান মৃত গৃহবধূর দুই কান থেকে সোনার দুল খুলে নেয়। মৃত শোকে আমরা কাতর। আর একজন মালি মারা যাওয়ার সুযোগে সোনার কানের দুল চুরি করছে। না জানি এর আগে কতজনের কত কি চুরি করেছে। এসব ব্যক্তিরা কিভাবে হাসপাতালে মালির কাজ করতে পারে। পরদিন বাড়ির লোকজন বুঝতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে। কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয় রায়হান চুরি করেছে। এরপর থেকেই চোর রায়হান পলাতক আছে।

এ বিষয়ে তানোর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদাক সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত জানান, এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবেন সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031