ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষে পোনা অবমুক্তকরণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রবিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফজলে হুদা বাবুল এমপি।
অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, থানার ওসি মো. ওমর ফারুক, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
মৎস্য পক্ষ উপলক্ষে প্রধান অতিথি মো. ফজলে হুদা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এর আগে একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বরের সড়কগুলো প্রদক্ষিণ করে।


