IMG-LOGO

শনিবার, ৪ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মিজানুর-সাধারন সম্পাদক মাইনুল হক সান্টুনিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায়এইচএসসি পরীক্ষার্থীনীসহ আহত ৪চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাসীর ও ৫৯ বিজিবির তৎপরতায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড৫ আগস্টেই আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রীআয়াতুল্লাহ আলী খামেনির জন্য শোক সমাবেশে ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানচকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন’মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নেতা হলেও সুপারিশ নয় বললেন..এমপি বাবুলফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণবাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৮ , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসিরচাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার, ৩২ পিস ইয়াবা উদ্ধারনিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মিজানুর-সাধারন সম্পাদক মাইনুল হক সান্টু

চারঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মিজানুর-সাধারন সম্পাদক মাইনুল হক সান্টু

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : চারঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় চারঘাট প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারন সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিতে দৈনিক যুগান্তর ও সানশাইন পত্রিকার চারঘাট প্রতিনিধি মো: মিজানুর রহমানকে সভাপতি ও দৈনিক ইনকিলাব এবং নতুন প্রভাত এর চারঘাট প্রতিনিধি মাইনুল হক সান্টুকে সাধারন সম্পাদক করে ১০ সদস্যের পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

কমিটির অন্যরা হলেন, দৈনিক কালবেলার প্রতিনিধি মিঠু রানা সহ-সভাপতি, দৈনিক আমারদেশ এর প্রতিনিধি আতিকুর রহমান আশা যুগ্ম-সম্পাদক, দৈনিক আমার সংবাদ এর প্রতিনিধি কেএম জুবায়ের ইসলাম সাংগঠনিক সম্পাদক, মো: সজল ইসলামকে দপ্তর সম্পাদক করে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

এছাড়াও সদস্য হিসেবে দৈনিক ইত্তেফাক ও সোনারদেশ এর প্রতিনিধি নজরুল ইসলাম,দৈনিক ভোরের দর্র্পন এর প্রতিনিধি ময়েন উদ্দিন পিন্টু,দৈনিক ইনতেজার পত্রিকার প্রতিনিধি সজল ইসলাম ও দৈনিক রাজশাহী সংবাদের প্রতিনিধি সৈকত আলী।

উক্ত কমিটি আগামী ২ বছর স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আগামীতে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন নবগঠিত কমিটির সভাপতি, সাধারন সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930