IMG-LOGO

রবিবার, ৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠন নগর সংলাপরাজশাহীতে আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণরাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দনপাওয়ার টিলারে মিলল ২৮৩ বোতল ভারতীয় সিরাপপাউবো প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ আবুল হোসেনকে ঠিকাদার সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছাচাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তাররাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণঅশ্রুসিক্ত ভালোবাসায় খামেনির জানাজায় উপস্থিত ছিলেন তিন পুত্ররাজশাহী মহানগরীতে কিশোর গ্যাঙের ৬ সদস্য গ্রেপ্তারনিয়ামতপুরে ১০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ২৬ লিটার চোলাই মদ জব্দফুলবাড়ী সফরে নরওয়ের রাষ্ট্রদূত, স্কুল পরিদর্শন ও আদিবাসীদের সঙ্গে মতবিনিময়মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণমহাদেবপুরে মোখলেছুর রহমানবড় বিএসসি স্যারের ইন্তেকালচারঘাট প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শুভেচ্ছ জানিয়েছেন এমপি আবু সাইদ চাঁদসহ নেতৃবৃন্দগোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ির মৃত্যু
Home >> খেলা >> রাজশাহীতে আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণ

রাজশাহীতে আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণ

রাজশাহীতে আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণ

রাজশাহীতে আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণ।

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের আয়োজিত আরএমসি চ্যাম্পিয়নস কাপ-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে ক্রীড়াকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকারের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কারণে দেশের ক্রীড়াঙ্গন অনেক এগিয়ে যাবে। আমি প্রত্যাশা করি, বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবলের মতো বড় আসনে অংশগ্রহণ করবে এবং বিশ্বমঞ্চে নিজেদের সক্ষমতার পরিচয় তুলে ধরবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মোঃ ফয়সাল আলম, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-আল ইসলাম, বিএমএ এর সাবেক সভাপতি ডা. ওয়াসিম হোসেন, ড্যাব রামেকের সাবেক আহ্বায়ক ডা. মোফাখারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন রামেক ছাত্রদলের সভাপতি আমরি মিম, সাধারণ সম্পাদক রিমন আলী, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রাইহান রবীন, সদস্য সচিব ইমদাদুল হক লিমন, জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ ছাত্রদল এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, আরএমসি চ্যাম্পিয়নস কাপ এর ফাইনালে ৬৫-৩৫ ব্যাচের দলকে ১-০ গোলে হারিয়ে চাম্পিয়ন হয়েছে ৬১-৩১, ৬২-৩২ ব্যাচের ইন্টার্ন দল।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও অন্যান্য অতিথিবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930