IMG-LOGO

মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত স্বামী আটকচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি বুলবুলযুক্তরাষ্ট্রের পর ভারতকে বড় বন্ধু বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রীপর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেনরাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতারাসিক প্রশাসকের সাথে চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎগোদাগাড়ীতে বাল্যবিবাহের দায়ে বর পক্ষের জরিমানামোহনপুরে উপকারীভোগীদের মাঝে এমপির উপকরণ বিতরণবাঘায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতবিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা‘প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি’খামেনির জানাজায় লাখো মানুষের সমাবেশে ডনাল্ড ট্রাম্পকে হত্যার ডাকসৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণেরআবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদানগুলশান-বনানী-বারিধারা লেকের দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি বুলবুল

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল অহাব, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফেরদৌস সিহানুক (শান্ত), এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহান মাহমুদ, এটিএন নিউজের জেলা প্রতিনিধি নাদিম হোসেনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।

মতবিনিময় সভায় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের সঙ্গে জেলার উন্নয়ন, জনসেবা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করে।

এসময় তিনি সাংবাদিকদের কল্যাণে কাজ করার আশ্বাস দেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সাংবাদিকরাও জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং গণমাধ্যম সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি পারস্পরিক মতামত বিনিময়ের মাধ্যমে শেষ হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930