ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ এর র্যালি ও আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ জুলাই পুঠিয়া উপজেলা জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমান। এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা আঞ্জুমানার খাতুন উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুজ্জামান আসাদ। ছাড়াও উপজেলার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণের পাশাপাশি পল্লী উন্নয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে গাছের চারা রোপন করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের ফলজ এবং ঔষধি ৩শত গাছের চারা সাধারণ সদস্যদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে



