ধূমকেতু প্রতিবেদক : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে রাজশাহীর পবা উপজেলা পরিষদ চত্বরে নিম গাছের চারা রোপণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
সোমবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা হয়।



