ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর ও তথ্যনির্ভর করতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সারওয়ার হোসেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার, জি, আই ,এস অ্যানালিষ্টি তারা জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, উন্নয়ন অগ্রাধিকার, তথ্য যাচাইকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম আরও বাস্তবসম্মত ও জনবান্ধব হবে। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় জনগণের মতামত ও বাস্তব তথ্যকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।



